নিউজ

8th Pay Commission: শীঘ্রই শেষ হবে সপ্তম পে কমিশন, তারপর এই ফর্মুলায় বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের

নতুন বছর শুরু হতে বাকি মাত্র কিছুদিন। এবার নতুন বছরের শুরুতে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় সুখবর আসছে। এতে লাভবান হবেন লাখ লাখ মানুষ। আসলে কেন্দ্রীয় সরকার তাদের কর্মীদের জন্য প্রায় নতুন নতুন প্ল্যান নিয়ে আসে। তারা মাঝে মধ্যেই এমন কিছু সুখবর মানুষদের দিয়ে থাকে, যা শুনলে তারা রীতিমতো আমোদিত হয়ে উঠতে পারেন। এবারে সেরকম একটি খবর চলে এলো কেন্দ্রীয় কর্মচারীদের জন্য। সারা দেশের কর্মচারীরা এখন অষ্টম বেতন কমিশনের জন্য অপেক্ষা করছেন।

অষ্টম বেতন কমিশন

সপ্তম বেতন কমিশন শেষবার ২০১৬ সালে কার্যকর হয়েছিল। তবে পরবর্তী বেতন কমিশন গঠনের বিষয়ে সরকার কিছু অফিসিয়ালি জানায়নি। এখন অষ্টম বেতন কমিশন গঠন হলে, তা ২০২৬ সাল থেকে কার্যকর হবে। এতে নূন্যতম বেসিক বেতনের রেকর্ড ব্রেকিং বৃদ্ধি হবে। অষ্টম বেতন কমিশন তৈরি হলে ব্যাপক লাভবান হবেন কর্মচারীরা। এর পাশাপাশি ফিটমেন্ট ফ্যাক্টর নিয়েও সরকার কিছু সিদ্ধান্ত নিতে পারে। বর্তমানের ২.৫৭ গুন ফিটমেন্ট ফ্যাক্টর বেড়ে ৩.৬৮ গুন করা হতে পারে। যদি ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানো হয়, তাহলে মূল ন্যূনতম বেতন ৮০০০ টাকা বৃদ্ধি পাবে। সেই অনুযায়ী, বেতন ১৮,০০০ টাকা থেকে ২৬,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে। পে ম্যাট্রিক্স 1-এ কেন্দ্রীয় কর্মচারীদের ন্যূনতম বেতন ২৬,০০০ টাকা থেকে শুরু হতে পারে। এই ক্রমানুসারে, বেতন পে ম্যাট্রিক্স লেভেল-18 পর্যন্ত বৃদ্ধি পাবে।

কবে কার্যকর হবে অষ্টম বেতন কমিশন?

তবে সবচেয়ে বড় প্রশ্ন এই অষ্টম বেতন কমিশন কি পাস হবে? সরকারি সূত্রের মতে, পরবর্তীতে আর কোনো বেতন কমিশন গঠন করা হবে না। এর পরিবর্তে, বেতন বৃদ্ধির জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। তবে বেশিরভাগ বিশেষজ্ঞ মনে করেন, নিয়মিত বেতন কমিশন গঠনের ব্যবস্থা বন্ধ করা সম্ভব নয়। কারণ, বেতন ও ভাতা নিয়মিত পর্যালোচনা এবং সময়ের সাথে সাথে জীবনযাত্রার মানের সাথে তাল মিলিয়ে চলার প্রয়োজন হয়। ৮ম বেতন কমিশনের সময়সীমা ১ জানুয়ারী, ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা। তবে বর্তমানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো না থাকায় ৮ম বেতন কমিশন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026