Today Trending News

নতুন বছরে ফিক্সড ডিপোজিটের উপর বাম্পার সুদ দিতে চলেছে এই দুটি ব্যাংক, জেনে নিন বিস্তারিত

নতুন বছরকে বরণ করতে এখন উৎসুক হয়ে রয়েছে প্রত্যেকটি মানুষের মন। মাত্র ১০ দিন পর উদ্দীপনার সাথে নতুন বছরকে স্বাগত জানাবে বিশ্ববাসী। সেই সাথে থাকবে একাধিক নতুন স্বপ্ন পূরণের আশা। আপনি যদি ভারতবর্ষের নাগরিক হন এবং নতুন বছরের শুরুতে মোটা টাকা উপার্জনের তাগিদে ফিক্সড ডিপোজিট করতে চান, তাহলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ আপনার জন্য। বছরের শুরুতেই দেশের অন্যতম দুটি বৃহৎ ব্যাংক তথা পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক এবং আইডিবিআই ব্যাঙ্ক বিশেষ ফিক্সড ডিপোজিট চালু করেছে। যেখান থেকে মোটা অংকের টাকা রিটার্ন পাবেন বিনিয়োগকারীরা। চলুন আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক, ফিক্সড ডিপোজিটের ওপর কোন ব্যাংক কত টাকা রিটার্ন দিচ্ছে-

IDBI Bank: দেশের অন্যতম বৃহৎ ব্যাংক তথা আইডিবিআই ব্যাঙ্ক “উৎসব ফিক্সড ডিপোজিট” নামের একটি প্রকল্প চালু করতে চলেছে নতুন বছরেই।। এর সময়সীমা রয়েছে ৩০০ দিন, ৩৭৫ দিন, ৪৪৪ দিন এবং ৭০০ দিন। যদি এই ফিক্সড ডিপোজিটের সুদের কথা বলি, সেক্ষেত্রে ৩০০ দিনের জন্য সুদের হার রয়েছে ৭.০৫ শতাংশ, ৩৭৫ দিনের জন্য সুদের হার রয়েছে ৭.২৫ শতাংশ, ৪৪৪ দিনের জন্য সুদের হার রয়েছে ৭.৩৫ শতাংশ এবং ৭০০ দিনের জন্য সুদের হার রয়েছে ৭.২০ শতাংশ। তবে সিনিয়র সিটিজেনরা যথাক্রমে ৭.৫৫ শতাংশ, ৭.৫৫ শতাংশ, ৭.৮৫ শতাংশ এবং ৭.৭০ শতাংশ সুদ পাবেন।

পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক: দেশের আরও একটি বৃহৎ ব্যাংক নতুন বছরের শুরুতে ফিক্সড ডিপোজিটের ওপর ধামাকা পরিকল্পনা চালু করতে চলেছে। যেখানে ২২২ দিনের জন্য ৬.৩০ শতাংশ, ৩৩৩ দিনের জন্য ৭.২০ শতাংশ সুদের হার পাওয়া যাবে। পাশাপাশি ৪৪৪ দিনের প্রকল্পের উপর ৭.৩০ শতাংশ সুদ, ৫৫৫ দিনের প্রকল্পের উপর ৭.৪৫ শতাংশ সুদ এবং ৭৭৭ দিনের জন্য সুদের হার পাওয়া যাবে ৭.২৫ শতাংশ করে। সিনিয়র সিটিজেনদের জন্য ব্যাঙ্ক অতিরিক্ত ০.৫০ শতাংশ হারে সুদ দেবে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026