অফবিট

৯৫ বছর বয়সী বৃদ্ধা গাইলেন অসাধারন গান, প্রতিভা শুনলে রীতিমতো চমকে যাবেন, দেখুন সেই ভিডিও

কৌশিক পোল্ল্যে: প্রতিভা হার মানায় বয়সকে। প্রতিভা এমন একটি জিনিস যা কখনোই লুকিয়ে রাখা সম্ভব নয়, কোনো না কোনোভাবে সুপ্ত প্রতিভা প্রকাশ্যে চলেই আসে। আর আজকের আধুনিক যুগে সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই সুযোগ অনেক বেশি সম্প্রসারিত হয়েছে।

খুদে থেকে বৃদ্ধ সকলেই অসাধারন কীর্তিকলাপ দেখিয়ে ভাইরাল হচ্ছেন শেয়ারের দৌড়ে। নেটিজেনদের প্রশংসা ও ভালোবাসায় বাড়ছে তাদের মনোবল, বেড়িয়ে আসছে নতুন খসড়া যা দেখে রীতিমতো চমকে যেতে হয়। সেইরকমই একটি ভিডিও আবারো প্রকাশ্যে এল।

আরও পড়ুন : মা ও মেয়ের অনবদ্য যুগলবন্দি, নাচেই মুগ্ধ সোশ্যাল মিডিয়া

বয়সে তিনি ৯৫ এর কোটা পার করেছেন। তবু গান শোনবার সদিচ্ছা তার মধ্যে বর্তমান, সেই অনুরোধ রেখেই তার ছেলে রেকর্ড করলেন মায়ের গানের ভিডিও। ঝুনু মল্লিক নামক সেই জনৈক ব্যক্তি তার মায়ের ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ারও করেন। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে বয়সভারের প্রতিকুলতাকে সরিয়ে রেখে ছড়ার ছলে গান গাইছেন ৯৫ বছর বয়সী বৃদ্ধা।

ভিডিয়ো দেখে সকলেই কুর্নিশ জানিয়েছেন বৃদ্ধার সাহসকে। তিনিই সকলের অনুপ্রেরনা। আমরা অনেকেই অল্পবয়সী হয়েও সহজে হাল ছেড়ে দিই বহু কাজে, তাদের সকলের জন্য ইনি একজন প্রকৃষ্ট উদাহরন এইকথাই বারংবার উঠে আসছে কমেন্টবক্সে। সকলেই বৃদ্ধার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন। ভিডিওটি দেখে নিতে নীচের বিশেষ পোস্টটিতে চোখ রাখুন।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: offbeat

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026