নিউজ

করোনায় মৃতদের ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ নয়, ঘোষণা প্রত্যাহার কেন্দ্রের

ভারতে ক্রমশই নিজের প্রভাব বিস্তার করছে করোনা ভাইরাস। যার ফলে দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। গোটা বিশ্বে করোনায় আক্রান্ত প্রায় ১.৩ লক্ষেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৫০০০ এরও অনেক বেশি। যার মধ্যে বেশিরভাগ ঘটনা ঘটেছে চীনে। চীনের হুবেই প্রদেশের উহান শহরের বর্তমান অবস্থা একটু স্থিতিশীল হলেও কমছে না আতঙ্ক। বরং দিনের পর দিন বাড়ছে উদ্বেগ।

এমন অবস্থায় এক মহান ঘোষণা শোনা গিয়েছে ভারত সরকারের তরফে। শোনা গিয়েছে, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ব্যক্তির পরিবারকে কেন্দ্র ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে। এমন ঘোষণার কিছুক্ষণ পরই তা প্রত্যাহার করে নেওয়া হয়। এই ক্ষতিপূরণ দেওয়া হবে স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড বা রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া তহবিল থেকে। কিন্তু এমন এক ঘোষণার পর তা প্রত্যাহার করা হল কেন, মেলেনি উত্তর। আরও জানা গিয়েছে, যারা করোনায় উদ্ধার কাজ বা চিকিৎসার সাথে যুক্ত তাদেরও অার্থিক সাহায্য করা হবে।

আরও পড়ুন : করোনা মোকাবিলায় আপতকালীন তহবিলে ১ কোটি ডলার দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এখনও পর্যন্ত ভারতে কোভিড-১৯- এ আক্রান্ত হয়েছে ১০৭ জন। যার মধ্যে ২ জন মারা গিয়েছে। ৭৬ বছরের বৃদ্ধ যিনি কর্ণাটক বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। অপরজন দিল্লির বাসিন্দা। তবে এই মারণ ভাইরাস মোকাবিলায় এখনও বিজ্ঞানের কাছে নেই অস্ত্র। তৈরি হয়নি প্রতিষেধকও, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রে এমনটাই খবর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026