খেলা

কোন পাঁচ তারা হোটেলে নয়, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল থাকবে রাজারহাটের হোটেলে

ভারত দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর করোনা ভাইরাসের আতঙ্কে বাকি দুই ওয়ানডে বাতিল হয়েছে। এরপর দিল্লি হয়ে দেশে ফেরার কথা ছিল দক্ষিণ আফ্রিকার পুরো দলের। কিন্তু টিম ম্যানেজমেন্ট জানায় দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেশি, তাই তারা দিল্লির বদলে কলকাতা হয়ে দেশে ফিরতে চায়। সেইমতো দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয় তারা সোমবার কলকাতা এসে মঙ্গলবার দেশে ফেরার বিমান ধরবে।

সোমবার শহরে এসে তাদের থাকার কথা ছিল তাজ বেঙ্গল হোটেলে। কিন্তু তাদের এই প্রস্তাবে রাজি হয়নি নবান্ন। তাজ বেঙ্গল হোটেলের বদলে তাদের রাজারহাটের কোনো হোটেলে থাকার অনুরোধ জানানো হয়। নবান্নের তরফে দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্টকে জানানো হয়, তারা তাজ বেঙ্গলে না থেকে যেন বিমানবন্দরের কাছাকাছি রাজারহাটের কোনো হোটেলে থাকেন। কারণ তাজ বেঙ্গল শহরের একদম মাঝে, তাই কোনোরকম ঝুঁকি নিতে রাজি নয় রাজ্য। সেইমতো রাজ্যের এই অনুরোধ মেনেও নিয়েছে দক্ষিন আফ্রিকা টিম ম্যানেজমেন্ট। তাজ বেঙ্গলের বদলে তারা এখন থাকবেন রাজারহাটের ওয়েস্ট ইন হোটেলে।

আরও পড়ুন : পিছিয়ে গেল ধোনির ক্রিকেটে ফেরা, হতাশ ভক্তরা

জানা যাচ্ছে, সোমবার দক্ষিন আফ্রিকা টিমের বিমান লখনৌ থেকে কলকাতা পৌঁছাবে দুপুর ১২.৪০ মিনিটে। সেখান থেকে সোমবার সারাদিন হোটেলে থেকে মঙ্গলবার সকাল ৮.৫৫ মিনিটের বিমানে তারা দক্ষিণ আফ্রিকা ফিরে যাবে। এর আগে ধর্মশালায় ১২ই মার্চ প্রথম ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হওয়ার পর করোনা ভাইরাসের আতঙ্কে পুরো সিরিজ বাতিল করা হয়। দুই দেশের বোর্ড নিজেদের মধ্যে আলোচনা করে বাতিল করে সিরিজ। সিরিজ না খেলেই মঙ্গলবার দেশে ফিরে যাবেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026