মলয় দে,নদীয়া : সারা দেশ জুড়ে চলেছে লক ডাউন । দিন আনা দিন খাওয়া মানুষ সমস্যার মধ্যে আছে তাই এগিয়ে এলেন নদীয়া জেলার সীমান্তবর্তী গ্রাম গেদের ৯৮ বছরের বৃদ্ধা হারানী বিশ্বাসের । উল্লেখ্য সিপিআইএম এর পক্ষ থেকে প্রান্তিক মানুষের জন্য ত্রাণ সংগ্রহে নেমে পড়ে নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ এরিয়া কমিটি। কৃষ্ণগঞ্জ এরিয়া কমিটি অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে চেয়েছেন। এই খবর পাওয়া মাত্রই বৃদ্ধা তার ছেলে ভজন বিশ্বাস ও নাতি রকি বিশ্বাস এর মাধ্যমে পার্টির কর্মীদের খবর পাঠায় যে তিনি কিছু সাহায্য করতে চান।
আজ পার্টির কর্মীরা তার বাড়ি উপস্থিত হলে ওই ৯৮ বছর বয়সী বৃদ্ধা হারানী বিশ্বাস তার জমানো ৪০৭৫/- টাকা এরিয়া কমিটির সম্পাদক সুপ্রভাত দাশ এবং প্রদীপ মিত্র মহাশয়ের হাতে তুলে দেন। এই বয়সে এসে এত টাকা দান সত্যিই গর্বের বিষয়। বৃদ্ধা হারানো বিশ্বাস বলেন “কত মানুষের আজ অনাহারে দিন কাটছে । সবার মুখে হাসি ফুটুক “।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…