অফবিট

লকডাউনের সামান্য কিছু দিনের মধ্যেই দূষণ মুক্ত গঙ্গা, আনন্দিত সমস্ত গঙ্গা প্রেমী

লকডাউনের ফলে অসুবিধার সৃষ্টি হয়েছে সারা দেশের মানুষের। কিন্তু এই লকডাউনের ফলে খুশি হয়েছে প্রকৃতি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। লকডাউনের ফলে নদীর জল পরিষ্কার হচ্ছে। আগের সেই নদীর চিত্রের সাথে বর্তমানের নদীর চিত্রের মধ্যে বিস্তর ফারাক লক্ষ্য করা যাচ্ছে। গঙ্গা নদীর বর্তমান চিত্র দেখে অবাক হচ্ছেন পরিবেশ বিশেষজ্ঞরা।

আইআইটি বিএইচইউ-র কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজির অধ্যাপক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে বারাণসীতে গঙ্গার জলে শিল্প সংগঠনগুলি থেকে এক দশমাংশ দূষিত জল আসে। এখন কলকারখানা বন্ধ তাই গঙ্গাতে ৪০-৫০ শতাংশ উন্নতি ঘটেছে। জল পরিষ্কার হয়েছে। তিনি আরও বলেছেন যে মার্চে বৃষ্টি হওয়ায় গঙ্গার জলস্তর বেড়েছে। যার ফলে নদীর জল পরিষ্কার করার ক্ষমতা বেড়ে গেছে।

গঙ্গার এই পরিবর্তন দেখে খুশি বারাণসীর স্থানীয় বাসিন্দারা। শুধু বারাণসী নয়, খুশি হয়েছেন কানপুরের লোকেরাও। তাঁরা বলছে যে কয়েকদিন আগের গঙ্গার জল আর এখন লকডাউনের পর গঙ্গার জলের আকাশ পাতাল তফাৎ। কেউ আবার বলছে, গঙ্গার এই পরিষ্কার জল দেখে খুব ভালো লাগছে। কেউ তো আবার ভাবতেই পারছে না লকডাউনের জন্য পরিবেশের যে এতো উন্নতি হবে। গঙ্গার এই পরিষ্কার জল দেখে তাঁরা খুব খুশি হয়েছেন। লকডাউনের ফলে কলকারখানা বন্ধ তাই দূষিত নোংরা জল নদীতে পড়ছে না। মানুষজন গঙ্গাতে স্নান করতেও আসছে না। তাই গঙ্গার রূপের পরিবর্তন হয়েছে বলে মনে করা হচ্ছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026