নিউজ

বাংলাতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা, মোট আক্রান্ত ৯১: স্বাস্থ্যমন্ত্রক

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে বুলেটিন প্রকাশ করা জানানো হলো যে, বাংলায় মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৯১। মঙ্গলবার সকাল ৯ টায় প্রকাশিত ওই বুলেটিনে বলা হয়েছে মোট ৯১ জন আক্রান্তের মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ১৩ জন। এছাড়া ৩ জন মারা গেছেন, সুতরাং, এখনও ৭৫ জন মানুষের শরীরে ভাইরাসটি অ্যাক্টিভ রয়েছে।

এর আগে রবিবার রাত ৯ টায় প্রকাশিত আরেকটি বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছিল তখনও পর্যন্ত করোনা-আক্রান্ত ছিলেন ৮০ জন। তার পর আজ জানা গেছে পশ্চিমবঙ্গে আরও ১১ জনের দেহে ভাইরাসটি পাওয়া গেছে।

তবে কেন্দ্রের দেওয়া তথ্য এবং রাজ্যের দেওয়া তথ্যের মধ্যে কোনো মিল পাওয়া যাচ্ছে না। কারণ,
সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে মোট আক্রান্তদের মধ্যে ৬১ জনের শরীরে সংক্রমণ অ্যাকটিভ রয়েছে। তিনি আরও একটি ব্যাপারে বোঝাতে চাইছিলেন যে, বাংলায় জনঘনত্ব অনেক বেশি হওয়া সত্ত্বেও সংক্রমণ অনেকটাই কম। তার মতে এখনও সামাজিক সংক্রমণ শুরু হয়নি।

রাজ্য ও কেন্দ্রের তথ্যের অমিল নিয়ে শুরু হয়েছে সমালোচনা। সর্বভারতীয় বিজেপি এবং রাজ্য বিজেপির তরফে অভিযোগ, পশ্চিমবঙ্গের তথ্য গোপন করা হচ্ছে। তবে এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আইটি সেল ভুয়ো খবর ছড়াচ্ছে। আমরা কেন্দ্রের তথ্য নিয়ে চ্যালেঞ্জ করিনি। এটা কোনো চ্যালেঞ্জ করার সময় নয়।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026