নিউজ

কালনায় তৈরি হল ১০০ বেডের প্রি-কোভিড হাসপাতাল

শুক্রবার কালনা হাসপাতালকে ১০০ বেডের প্রি-কোভিড হাসপাতাল হিসাবে গড়ে তোলার কথা ঘোষণা করা হল। হাসপাতালের সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখল জেলা স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল। এর পাশাপাশি বর্ধমান শহর লাগোয়া বামচাঁদাইপুরের ২ নম্বর জাতীয় সড়কের ধারে বেসরকারি ক্যামরি হাসপাতালকে ও  করোনা হাসপাতাল করার পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন।

এছাড়া কাটোয়া মহকুমা হাসপাতালকেও প্রি-কোভিড হাসপাতাল করার পরিকল্পনা করছে জেলা প্রশাসন।শুক্রবার স্বাস্থ্য দফতরের একটি প্রতিনিধি দল কালনা মহকুমা হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখতে যান।সুপার-সহ অন্যান্যদের সঙ্গে বৈঠক তাঁরা করেন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব কুমার রায় জানান যে, রাজ্য সরকার কালনা মহকুমা হাসপাতালকে করোনা হাসপাতাল  তৈরী করার জন্য তাই মেল মেডিসিন ওয়ার্ডের রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর ফিমেল মেডিসিন বিভাগের রোগীদের সুপার স্পেশালিটি হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

এর পাশাপাশি তিনি আরও জানান যে, ১০০ শয্যার এই প্রি-কোভিড হাসপাতালে প্রয়োজনীয় বেশিরভাগ পরিকাঠামোই রয়েছে। তবে আরও বেশ কিছু সরঞ্জামের প্রয়োজন আছে, এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা হয়েছে। সেইসব সরঞ্জামকে খুব দ্রুত পাঠানো হবে। এই হাসপাতাল তৈরী হয়ে গেলে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের বর্ধমানের প্রি-কোভিড হাসপাতালে আর পাঠাতে হবে না। শুধুমাত্র যারা করোনা সক্রিয় রোগীদের বর্ধমানের কোভিড হাসপাতালে পাঠানো হবে।

Anirban Kundu

Recent Posts

ব্যাংকের থেকে বেশি রিটার্ন! পোস্ট অফিসের এই স্কিমে প্রতি ৩ মাসে ৫১,২৫০ টাকা—কীভাবে পাবেন জানুন

বর্তমান সময়ে সবাই নিজের আয়ের একটি অংশ সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে চান। কিন্তু কোথায় টাকা রাখলে…

March 26, 2026

Tesla-কে টক্কর! Kia EV9-এর এই ফিচারগুলো দেখলে চোখ কপালে উঠবে

ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…

March 26, 2026

লকডাউন ফিরছে বাংলায়? মমতার বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য—ভোটের আগে বড় চমক নাকি কড়া সিদ্ধান্ত!

বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…

March 26, 2026

ভোটের আগে টাকার অফার! ৪৫ দিনে DA ক্লিয়ার, লক্ষীর ভাণ্ডার ৩ হাজার—ক্ষমতায় এলে টাকার বন্যার প্রতিশ্রুতি BJP-র

বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…

March 26, 2026

Post Office Scheme: বসে বসেই মাসে ১৭,০০০ টাকা! পোস্ট অফিসের এই স্কিম না জানলে বড় সুযোগ মিস করবেন

মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…

March 26, 2026

৫০০ টাকার গ্যাস একদম ফ্রি! ডিপোজিট লাগবে না—আপনি কি পাচ্ছেন এই নতুন সুবিধা?

LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…

March 26, 2026