কাঁধের হাড় দিয়ে কমলালেবুর রস বের করলো এক ব্যাক্তি, ভাইরাল হল সেই ভিডিও
ইন্টারনেট সাধারণত একটি মজার জায়গা। ধীরে ধীরে বিভিন্ন প্রতিভা প্রদর্শনের মাধ্যমে এটি সমালোচকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও টিকটকের মতো বিভিন্ন প্ল্যাটফর্মগুলিকে কন্টেন্ট নির্মাতারা বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতিভা প্রদর্শনের জন্য ব্যবহার করে থাকে।
এই প্ল্যাটফর্মগুলিতে যা পোস্ট করা হয় তাতে এমন ধরণের জিনিস থাকে যেগুলির মাধ্যমে তাদের দক্ষতা প্রদর্শিত হয়। প্রকাশ্যে আসার পর সেগুলিকে সমালোচকেরা ছড়িয়ে দেয়। ফলে দীর্ঘ সময়ের জন্য এগুলি ভাইরাল হয়ে থাকে।
তেমনই একটি জনপ্রিয় মাধ্যম হল টিকটক।এটিতে উদ্ভটের সাথে সাথে হৃদয়স্পর্শী জিনিসও দেখা যায়। ধীরে ধীরে এটি যেকোনো মজার বা অস্বাভাবিক কিছুর জন্য প্রিমিয়ার অ্যাপে পরিণত হয়েছে। ভিডিওগুলি এই প্ল্যাটফর্মের বাইরেও শেয়ার করা হয় ফলে বিশ্বব্যাপী সবাই এগুলি উপভোগ করতে পারে।
এমনই একটি ভিডিও প্রকাশ্যে এসছে যেটি পোস্ট করেছেন জর্জ বিংহাম নামের এক ব্যাক্তি। যিনি একজন ফিটনেস বিশেষজ্ঞ এবং খাদ্যরসিক। ভিডিওটিতে দেখা যাচ্ছে তার কাঁধের হাড়গুলি এতোটাই নমনীয় যে, সে এগুলির দ্বারা তালি দিয়ে কমলালেবুর রস বের করছে। কি অবাক হলেন তো? তবে ভিডিওতে তা স্পষ্ট দেখা যাচ্ছে। অন্য আরও একটি ভিডিওতে একই কৌশলে তাকে ডিম ভাঙতে দেখা গিয়েছে।
ভিডিওটি ভাইরাল হতেই এটি সমালোচনার বিষয় হয়ে উঠেছে। একজন লিখেছেন, ‘এটি আমাকে বমি করিয়েছে’; অন্য আরেকজন লিখেছেন ‘এটি না দেখলেই ভালো হতো’।
@bingerspingersI never miss back day ?? Follow the IG: bingerspingers for more content! ##partytrick ##gifted ##blessed ##fallenangel ##chomp
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…