কালনায় তৈরি হল ১০০ বেডের প্রি-কোভিড হাসপাতাল
শুক্রবার কালনা হাসপাতালকে ১০০ বেডের প্রি-কোভিড হাসপাতাল হিসাবে গড়ে তোলার কথা ঘোষণা করা হল। হাসপাতালের সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখল জেলা স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল। এর পাশাপাশি বর্ধমান শহর লাগোয়া বামচাঁদাইপুরের ২ নম্বর জাতীয় সড়কের ধারে বেসরকারি ক্যামরি হাসপাতালকে ও করোনা হাসপাতাল করার পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন।
এছাড়া কাটোয়া মহকুমা হাসপাতালকেও প্রি-কোভিড হাসপাতাল করার পরিকল্পনা করছে জেলা প্রশাসন।শুক্রবার স্বাস্থ্য দফতরের একটি প্রতিনিধি দল কালনা মহকুমা হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখতে যান।সুপার-সহ অন্যান্যদের সঙ্গে বৈঠক তাঁরা করেন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব কুমার রায় জানান যে, রাজ্য সরকার কালনা মহকুমা হাসপাতালকে করোনা হাসপাতাল তৈরী করার জন্য তাই মেল মেডিসিন ওয়ার্ডের রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর ফিমেল মেডিসিন বিভাগের রোগীদের সুপার স্পেশালিটি হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
এর পাশাপাশি তিনি আরও জানান যে, ১০০ শয্যার এই প্রি-কোভিড হাসপাতালে প্রয়োজনীয় বেশিরভাগ পরিকাঠামোই রয়েছে। তবে আরও বেশ কিছু সরঞ্জামের প্রয়োজন আছে, এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা হয়েছে। সেইসব সরঞ্জামকে খুব দ্রুত পাঠানো হবে। এই হাসপাতাল তৈরী হয়ে গেলে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের বর্ধমানের প্রি-কোভিড হাসপাতালে আর পাঠাতে হবে না। শুধুমাত্র যারা করোনা সক্রিয় রোগীদের বর্ধমানের কোভিড হাসপাতালে পাঠানো হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…