নিউজ

উড়িষ্যার উপকূলে ভেসে এলো ৪০ ফুট লম্বা তিমি মাছ

শ্রেয়া চ্যাটার্জি – ৪০ ফুট লম্বা একটি আহত তিমি মাছ ওড়িশার কেন্দ্রপাড়া জেলার ‘গাহিরমাথা মেরিন স্যাংচুয়ারির’ কাছে ভেসে এলো। বনদপ্তর এর কর্মচারীদের মত অনুযায়ী, ১০ টনের এই ম্যামথ তিমিকে সাধারণত দেখা যায় ‘আগারনাসি’ আইল্যান্ডের উপকূলবর্তী এলাকায়। বনদপ্তর এর কর্মীদের পক্ষে এই বিশাল আকৃতির তিমি মাছের শরীরকে সরানো একটা ভয়ঙ্কর কাজ এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই তারা ঠিক করেছে একটি ক্রেন নিয়ে এসে এই জলজ প্রাণীর দেহ সরাবেন। তিমি মাছটির শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন। এর থেকেই বোঝা যাচ্ছে, সামুদ্রিক প্রাণীরা কি ভয়ঙ্কর ভাবে জীবন যাপন করছে।

এক তথ্যানুযায়ী জানা গেছে, গত বছরে ওড়িশার ৪৮৪ কি.মি উপকুলবর্তী জায়গা জুড়ে প্রায় ১০টি বিশালাকার তিমি মাছের দেহ ভেসে এসেছে উপকূলবর্তী এলাকায়। অনেক কারণেই তিমি মাছের মৃত্যু হতে পারে। দূর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জাহাজের আঘাতে তিমির মৃত্যু হয়। আবার কখনও কখনও খাবারের সাথে অতিরিক্ত প্লাস্টিক দ্রব্য খেয়ে নেওয়ার ফলে হজম না হয়ে তিমি মাছের মৃত্যু হয়। পেট কাটতেই বেরিয়ে পড়ে হজম না হওয়া একাধিক প্লাস্টিকের দ্রব্য।

প্রাণীকুল বারবার বিপর্যস্ত হচ্ছে। মানুষের অত্যাচারের কবলে পড়ছে। তাছাড়া তিমি মাছ বার বার মানুষের এর শিকারের পাত্র হয়। চোরা শিকারিদের পাল্লায় পড়ে এদের সংখ্যা ক্রমশ কমতে বসেছে। তাছাড়া সমুদ্রে ক্রমাগত প্লাস্টিকের উপাদান বৃদ্ধি পাওয়ায় এদের স্বাভাবিক বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। পৃথিবীতে এই প্রাণীগুলো থাকার সমান অধিকার রয়েছে মানুষের মত। মানুষ কেউ তা বুঝতে হবে। একা পৃথিবীতে শুধু মানুষ রাজ করবে তা তো হয় না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026