ঝড়ের তান্ডবের পর এবার শুরু হতে পারে ভারী বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিন প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও হালকা বৃষ্টি হতে পারে। তাপমাত্রার পারদ চড়লেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্বালী দক্ষিণা বাতাসের প্রভাবে রাজ্যে প্রচুর জলীয় বাস্প প্রবেশ করছে। যার জন্যই ফের ঝড় বৃষ্টি হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গে গত বেশ কয়েকদিন ধরে বৃষ্টিপাত হয়েই চলেছে। আগামী সপ্তাহে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এদিকে আজ কলকাতা শহরের তাপমাত্রা সামান্য হলেও বৃদ্ধি পেতে পারে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সকালে আকাশ মেঘলা থাকলেও ক্রমেই তাপমাত্রার পারদ চড়ছে।
IMD বা India Meterological Department সতর্কবার্তা দিয়েছে যে উত্তর পশ্চিম, মধ্য, পূর্ব ও দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকাতে তাপমাত্রার পারদ ক্রমশ চড়বে। আবহবিদরা মনে করছেন, এই তীব্র উত্তাপের কারণে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে। এমনকি উপকূলে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আর পার্বত্য এলাকাগুলিতে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…