কলকাতা: চোখের সামনে দেড় বছরের শিশুকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখল মা ও বাবা। কারণ, হাসপাতালে মেলেনি বেড। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কালনার এক দম্পতির জীবনে। টিউমার ফেটে চোখের সামনে দেড় বছরের শিশুকে কাতরাতে দেখেও কিছু করতে পারল না মা-বাবা। কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে আসা হলেও এনআরএস থেকে এসএসকেএম সাতদিন ধরে কোথাও পাওয়া গেল না বেড। শেষমেশ চোখের সামনে কোলের শিশুকে মৃত্যুর মুখে ঢলে পড়তে দেখল অসহায় মা-বাবা।
জানা গিয়েছে, জন্মের পর থেকেই ওই শিশুটির পিঠে একটি টিউমার ছিল। শিশুটির পরিবার সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকরা ওই টিউমারটি দেখে বলেছিলেন, আড়াই বছরের আগে শিশুটির শরীরে অস্ত্রোপচার সম্ভব নয়। কিন্তু লকডাউনের পর হঠাৎই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অবস্থা খারাপ দেখে তার মা-বাবা কালনা অম্বিকা হাসপাতালে তাকে নিয়ে যায়। সেখান থেকে কলকাতার নীলরতন সরকার হাসপাতালে স্থানান্তর করা হয় শিশুটিকে। সেখানে নিয়ে আসা হলে সেখান থেকে আবার স্থানান্তর করা হয় এসএসকেএমে। কিন্তু কোথাও ভর্তির জন্য বেড মেলেনি।
অবশেষে শিশুটির পিঠের টিউমার ফেটে রক্ত, পুঁজ বের হতে থাকে। এই অবস্থাতেও এসএসকেএমের জরুরী বিভাগের বাইরে সাতদিন ধরে একটা বেডের জন্য অপেক্ষা করে তার মা-বাবা। কিন্তু অপেক্ষার ফল পাওয়া যায়নি। পরিবারের তরফ থেকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ আনা হয়েছে। বিনা চিকিৎসায় শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। শিশুটির পরিবারের তরফ থেকে জানা গিয়েছে, মৃত্যুর পর শিশুকে হাসপাতালে পেছনের দরজা দিয়ে নিয়ে গিয়ে পরিবার সমেত তাদেরকে বর্ধমানে পাঠিয়ে দেওয়া হয়েছে। এমনকি এ ব্যাপারে কোনও মন্তব্য করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…