আর মাত্র নয় দিনের অপেক্ষা, ইতিমধ্যেই পড়ে গেছে ঢাকে কাঠি। করোনা আবহে তা বোঝা না গেকেও ইতিমধ্যেই সবাই পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি সারতেই ব্যস্ত। আর পুজো বলতেই মানুষের সব থেকে বেশি হিড়িক ওঠে হোটেল বা রেস্টুরেন্ট যাওয়া নিয়ে।
পুজোর পাঁচ দিন প্রায় সবাই একটু মুখে স্বাদ বদল করতে চান। বিরিয়ানি থেকে চাউ, রোল থেকে কাবাব সবাই চাখতে চান। কিন্তু পুজোর মধ্যে খাবারের দোকান গুলো যাতে বাসি খবার না গছাতে পারে এবার সদিকে কড়া নজর দিচ্ছে কলকাতা পুরসভা। জানা গিয়েছে ১৯ থেকে ৩০ অক্টোবর কলকাতার বিভিন্ন জায়গায় নজরদারি চালাবে পুরসভার ৯টি দল।
পরিস্থিতি সামাল দিতে সব নিয়ম কানুন মেনেই আয়োজন করা হচ্ছে এবছরের পুজোর। বিভিন্ন মার্কেট প্লেসে সচেতনতামূলক প্রচার চালানো হবে। দূরত্ব বিধি মেনে চলার আবেদনের পাশাপাশি বিলি করা হবে মাস্ক।
কলকাতা পুরসভা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স সদস্য অতীন ঘোষ বলেন, এবছর করোনা থাকার জন্য প্রতি বারের মতোন এতো ভিড় হবে না অল্প অল্প লোক আসবেন কিন্তু কুকড ফুড বা হাফ কুকড ফুড, কেউ মজুত করে পরের দিন চালানোর চেষ্টা করলেই কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…