শ্রীনগর: সীমান্তবর্তী এলাকায় গোলাবর্ষণ, সীমান্তবর্তী এলাকায় লুকিয়ে আক্রমণ চালিয়ে এলাকার লোকজনদের ভয় দেখানো এবং সর্বোপরি এসব করে ভারতীয় সেনাদের দৃষ্টি আকর্ষণ করে অন্য পথ দিয়ে জঙ্গি অনুপ্রবেশ ঘটনোর ব্যাপারে পাকিস্তান একেবারে সিদ্ধহস্ত, এমনটা বলাই যায়। তবে এবার ভারতীয় সেনাদের দৃষ্টি আকর্ষণ করতে তারা যেটা করলেন, তা একবারে কাপুরুষোচিত একটা ঘটনা, এমনটাই সমালোচকরা বলছেন। জম্মু-কাশ্মীরের পুঞ্চ এলাকায় সীমান্তবর্তী গ্রামগুলিতে রাতের পর রাত গোলাবর্ষণ চালায় পাক সেনা। ভয় পেয়ে কার্যত মাঝ রাতে বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হন গ্রামবাসীরা।
জানা গিয়েছে, রবিবার রাতে সীমান্তবর্তী এলাকার একাধিক গ্রামে গোলাবর্ষণ করে পাক সেনা। ফলে খুব স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। ভারতীয় সেনা এবং বিএসএফ জওয়ানদের তত্ত্বাবধানে মাঝ রাতেই তাদেরকে বাড়ি থেকে বের করে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়। শুধুমাত্র ভারতীয় সেনাদের দৃষ্টি আকর্ষণ করে অন্যদিক থেকে তাদের চোখ সরানো কারণেই এমন ঘটনা ঘটাচ্ছে পাক সেনা। এমনটাই মনে করছে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক। এর ফলে ভারতীয় সেনার এদিকে নজর থাকলে অন্যদিক দিয়ে দেশে জঙ্গি অনুপ্রবেশ করাতে পাকিস্তানের সুবিধা হবে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।
প্রসঙ্গত, এই ঘটনা প্রথম নয়। এর আগেও একাধিকবার ভারতীয় সেনাদের নিজেদের দিকে দৃষ্টি আকর্ষণ করিয়ে অন্যদিক দিয়ে জঙ্গি অনুপ্রবেশ করার পরিকল্পনা করে পাক সেনারা এমন গোলাবর্ষণের ঘটনা ঘটিয়েছে। চলতি মাসের শুরুতেই দুবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছিল পাকিস্তান। সেই ঘটনায় দু’জন সেনা শহীদ হয়েছিলেন এবং গুরুতর জখম হয়েছিলেন পাঁচজন সেনা। তবে রবিবারের এই ঘটনায় পাকিস্তানকে ছেড়ে কথা বলেনি ভারতীয় সেনা। তাঁরাও পাল্টা জবাব দিয়েছে বলে জানা গিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…