নিউজ

একুশের ভোটের আগে কলকাতা পুলিশে বড়সড় রদবদল, নতুন পুলিশ কমিশনার হলেন সৌমেন মিত্র

কলকাতা: নির্বাচনের (Election) আগে কলকাতা পুলিশে (Kolkata Police) ব্যাপক রদবদল। তার মধ্যে অন্যতম পরিবর্তন আনা হল কলকাতার (Kolkata) পুলিশ কমিশনার (Police Commissioner) পদে। কলকাতার নয়া পুলিশ কমিশনার হলেন সৌমেন মিত্র (Soumen Mitra)। এতদিন রাজ্য পুলিশের এডিজি (ADG) ট্রেনিং পদে ছিলেন তিনি। পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে এডিজি সিআইডি (ADG-CID),পদে গেলেন অনুজ শর্মা (Anuj Sharma)। এখন থেকে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধানের পদ সামালাবেন তিনি। সব মিলিয়ে মোট ২৪ জন আধিকারিকের রদবদলের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার।

এর আগেও কলকাতা পুলিশের কমিশনারের পদে ছিলেন সৌমেন মিত্র। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের সময় কলকাতা পুলিশের কমিশনারের দায়িত্ব সামলেছিলেন তিনি। সেই সময় রাজীব কুমারের জায়গায় সিপি পদে আনা হয় তাঁকে। নির্বাচনে কড়া হাতে আইন শৃঙ্খলা সামাল দেওয়ার জন্য বিভিন্ন মহলের প্রশংসাও কুড়িয়েছিলেন তিনি। যদিও তার পরে অবশ্য তাঁকে রাজ্য পুলিশের এডিজি ট্রেনিং পদে ট্রান্সফার করা হয়। এপর ২০২১-এর নির্বাচনের আগে ফের কলকাতার পুলিশ কমিশনার পদে এলেন তিনি।

এছাড়াও আরও যে সমস্ত রদবদল হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য, এডিজি আইন শৃঙ্খলা হলেন জাভেদ শামিম, এডিজি এপি হলেন জ্ঞানবন্ত সিং, এডিজি দক্ষিণবঙ্গ পদে এলেন সিদ্ধিনাথ গুপ্তা এবং এডিজি ট্রেনিং হলেন দেবাশিস রায়। এছাড়াও বিধাননগরের পুলিশ কমিশনার হলেন সুপ্রতিম সরকার, ব্যারাকপুরের পুলিশ কমিশনার হলেন অজয় কুমার নন্দা ও আইজিপি সিআইএফ হলেন মনোজ কুমার ভর্মা।

প্রসঙ্গত কলকাতা ও রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন বিরোধীরা। অভিযোগের প্রেক্ষিতে হয়ত পদক্ষেপ করত নির্বাচন কমইশনই। সেক্ষেত্রে নতুন করে যাতে আর অভিযোগ না ওঠে সেই কারণেই হয়ত আগেভাবে পুলিশে রদবদল আনা হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026