এইবার আদালতে যেতে দেখা গেল দেবশ্রী রায়কে (Debashree Roy)। বিজেপির কলকাতা পর্যবেক্ষক তথা প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chaterjee) এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের (Baishakhi Banerjee) বিরুদ্ধে মানহানি মামলা করতেই আদালতের দ্বারস্থ হলেন অভিনেত্রী। বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় তার বিরুদ্ধে প্রকাশ্যে এমন কথা বলেছেন, তাতে নষ্ট হয়েছে অভিনেত্রীর ভাবমূর্তি। এমনটাই অভিযোগ করেছেন অভিনেত্রী।
শনিবার সকালে আলিপুর আদালতে আসেন বিধায়ক তথা অভিনেত্রী দেবশ্রী রায়। তিনি দাবি করেন, শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় তাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। বহুদিন ধরেই এমন কথা বলছেন। ভেঙে গিয়েছে অভিনেত্রীর সহ্যের বাঁধ। মানুষের মনে তার ভাবমূর্তি বদলে দেওয়ার প্রচেষ্টা করছেন শোভন এবং বৈশাখী। তার বক্তব্য,”আমি যথেষ্ট জনপ্রিয়। আমার ইতিহাস তারা হয়তো জানেন না। মনে হয় ভয় পেয়ে গেছেন।” তাকে প্রশ্ন করা হয়েছিল,”হঠাৎ এমন কি হল যে বন্ধু শোভনের বিরুদ্ধে তিনি আদালতের দারস্থ হলেন?”
জবাবে অভিনেত্রী দেবশ্রী রায় জানান, “কেবল শোভন নয়, তার পরিবার আমার ভাল বন্ধু। ওদের পরিবারের সবাই আমাকে ভালবাসে। কিন্তু শোভন চ্যাটার্জি এটাও বলেছে আমি নাকি ওদের পরিবারের ঢুকে ষড়যন্ত্র করেছি। আমি পাল্টা প্রশ্ন করতে পারি, যে পরিবারকে আপন করতে পারে না, যে সন্তানকে, স্ত্রীকে আপন করতে পারে না, সে কি করে জননেতা বা জনপ্রিয় নেতা হতে পারে!”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…