নিউজ

পশুকে আর আঘাত করা যাবে না, আঘাত করলেই দিতে হবে বড় অঙ্কের জরিমানা, চূড়ান্ত ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি: পশুকে (Animal) আঘাত করলে এবার থেকে সর্বাধিক ৭৫ হাজার টাকা জরিমানা দিতে হবে। আপনি কি পশুকে বিনা কারণে মারেন? তাহলে কিন্তু সাবধান! এবার থেকে পশুহত্যা বা পশুকে আঘাত করলে সর্বাধিক ৭৫ হাজার টাকা জরিমানা। এমনকি তার সঙ্গে ৫ বছর পর্যন্ত কারাদন্ডও হতে পারে। কেন্দ্রীয় সরকার (Central Govt) পুরনো আইন বদল করে এমনই আইন আনার কথা ভাবছে। এতদিন পর্যন্ত কোনও পশুকে অত্যাচার করলে বা হত্যা করলে ৫০ টাকা জরিমানা দিয়েই ছাড় পাওয়া যেত। তাও তার নজির ছিল খুব কম। ৬০ বছরের পুরনো এই আইন এবার সংশোধিত হতে চলেছে। পশুদের উপর অত্যাচার প্রতিরোধ আইনে এবার বদল আনতে চায় সরকার।

জানা গিয়েছে,নতুন আইনের প্রস্তাবনায় হিংসার ৩ ধরনের মাত্রার উল্লেখ রয়েছে। একটি হল স্বল্প আঘাত, দ্বিতীয়টি আঘাতের ফলে শরীরের পাকাপাকি ক্ষতি এবং তৃতীয়টি হল আঘাতের ফলে মৃত্যু। ৭৫০ টাকা থেকে শুরু করে জরিমানা পৌঁছে যেতে পারে ৭৫ হাজার টাকা পর্যন্ত। এই সংশোধিত আইনের ক্ষেত্র বিশেষে অপরাধীকে পশুটির মূল্যের ৩ গুণ টাকা জরিমানা দিতে হতে পারে। পশুটি প্রাণ হারালে অপরাধীকে কারাদণ্ড দেওয়ার কথাও বলা হয়েছে।

বর্তমান আইনে জরিমানার অঙ্ক নগণ্য বলেই নতুন আইন আনা হচ্ছে, এমনটা নয়। বর্তমান আইনে পশুদের প্রহার,  লাথি মারা, নির্যাতন করা, অনাহারে রাখা সহ বিভিন্ন অত্যাচারের ধরন নিয়ে কোনও উল্লেখ নেই। সেই কারণেই আইনে বদল আনা হচ্ছে বলে খবর।

অনেকেই বর্তমান আইনের গেড়োয় বহু অপরাধীই ছাড়া পেয়ে যাচ্ছে বলে মনে করছেন। সম্প্রতি কেরলে বিস্ফোরক ভর্তি আনারস খাওয়ার পর হাতির মৃত্যুর ঘটনাটিকে কেন্দ্র করে বর্তমান আইনের ফাঁকগুলো আরও বেশি নজরে এসেছে। সেই সময়ই বর্তমান আইনের সংশোধনের প্রস্তাব দেন রাজ্যসভার সাংসদ রাজীব চন্দ্রশেখর।

প্রসঙ্গত,বর্তমানে ভারতের বিভিন্ন আদালতে মোট ৩১৬টি এমন মামলা চলছে। যার মধ্যে ৬৪টি মামলা সুপ্রিম কোর্টেই বিচারাধীন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026