নিউজ

মালদার সুজাপুরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত পাঁচ, আহত তিন

মালদা: ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল মালদার সুজাপুরে প্লাস্টিক কারখানায়। সেখানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, কারখানায় কাজ চলাকালীন হঠাৎ একটি মেশিন থেকে আচমকাই বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় মৃত্যু হয় পাঁচজনের। তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন। তাদেরকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তারা চিকিৎসাধীন। ঘটনাস্থলে পৌঁছেছে কালিয়াচক থানার পুলিশ।

জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ কারখানায় কাজ চলাকালীন হঠাতই বিস্ফোরণ ঘটে যায়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ছুটে আসে দমকল বাহিনীও। ঘটনাস্থলে ফরেনসিক টিম গিয়ে পৌঁছেছে বলে খবর পাওয়া গিয়েছে। মৃতদের পরিবারের এবং আহতদের আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।

ইতিমধ্যে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণকান্ড নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। এনআইএ তদন্তের দাবি জানিয়েছে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। তৃণমূলের তরফ থেকেও পাল্টা জবাব দিয়ে বলা হয়েছে, তাদের হাতেও অনেক গোয়েন্দা সংস্থা রয়েছে। জানা গিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করতে যাবেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সব মিলিয়ে মালদার সুজাপুরে বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে, এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

সোনার দামে রোলারকোস্টার! এক ঝটকায় বদলে গেল হিসাব—আজকের রেট দেখে চমকে উঠবেন

আন্তর্জাতিক বাজারের টানাপোড়েন আর ডলারের ওঠানামার মাঝে আবারও নাটকীয় মোড় নিল সোনার দাম। ২৯ মার্চ…

March 29, 2026

IPL 2026: শামি-চহালদের শেষ সুযোগ? এই ৫ বোলারের ভাগ্য নির্ধারণ করবে IPL-র এই মরশুম

আগামী দু’বছরে সাদা বলের ক্রিকেটে ভারতের সামনে বড় তিনটি মঞ্চ—২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ, ২০২৮…

March 29, 2026

গ্যাসের ঝামেলা শেষ? ৫ লক্ষ ইন্ডাকশন কুকটপ আনছে সরকার, বড় স্বস্তি মধ্যবিত্তের

যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে জ্বালানির বাজারে। বিশ্বজুড়ে এলপিজি সঙ্কটের আশঙ্কার মধ্যেই সাধারণ মানুষের…

March 29, 2026

৪ বছরের বকেয়া DA একসাথে! কর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে মোটা টাকা—কে কত পাবেন জানুন এখনই

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ২০১৬ থেকে…

March 29, 2026

১০ লক্ষ টাকা আর দু’টি ফ্ল্যাট! ভোটের আগে বড় ‘মাস্টারস্ট্রোক’ মমতার—রানিগঞ্জে চমকে দেওয়া ঘোষণা

বিধানসভা নির্বাচন ২০২৬ সামনে রেখে রাজ্যের রাজনৈতিক ময়দান এখন তুঙ্গে। প্রচারের ঝড় বইছে জেলা থেকে…

March 29, 2026

IPL 2026 শেষ হলেই কেরিয়ার শেষ? KKR-র এই ৩ তারকা নিয়ে বড় জল্পনা!

আইপিএল ২০২৬ শুরু হতেই কেকেআর শিবিরে বাড়ছে উত্তেজনা, কিন্তু তার মধ্যেই সামনে এসেছে চমকপ্রদ রিপোর্ট।…

March 28, 2026