বিনোদন

তিন-তিনবার বিয়ে ভাঙনের পথে, ফের নতুন সাজে অভিনেত্রী শ্রাবন্তী, ভাইরাল ভিডিও

এক বা দুই নয়, এই নিয়ে তিন নম্বর। এই নিয়ে তিন-তিনবার বিয়ে ভাঙনের পথে টলিউডের এই প্রথম সারির মিষ্টি নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জির সংসার । বিয়ের দুবছর ও হয়নি এর মধ্যে বেজে উঠেছে বিচ্ছেদের ঘন্টা। লকডাউনে রোশন এবং শ্রাবন্তীর ভালোবাসার নানান প্রতিচ্ছবি ভেসে এসেছিল নিজেদের সোশ্যাল মিডিয়াতে। কিন্তু এখন এসব কিচ্ছু নেই। শুধু শ্রাবন্তীর প্রোফাইলে উঁকি মারলে ২-৩ টে ছবি রোশনের সাথে। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পেজে যা ও বা আছে রোশনের প্রোফাইলে তাও নেই। এরপর থেকে পুরো পুরি পরিষ্কার যে অভিনেত্রীর এই বিয়েও টিকলোনা।

এর আগে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিয়ে হয়েছিল শ্রাবন্তীর ৷ রাজীব ও শ্রাবন্তীর এক ছেলেও রয়েছে নাম অভিমন্যু। ডাক নাম ঝিনুক। নানান রেষারেষি নিয়ে প্রথম বিয়ে টিকলোনা ৷ তারপর মডেল কৃষ্ণবিরাজের সঙ্গে ভালবাসায় জড়ান শ্রাবন্তী ৷ বিয়েও করেন ঘটা করে ৷ সে সম্পর্কও এক বছর ঘুরতে না ঘুরতে ভেঙে যায় ৷ কৃষ্ণবিরাজকে ডিভোর্স দেন ৷ আর তারপর রোশন সিংয়ের সঙ্গে আলাপ, প্রেম ও জমজমাট বিয়ের অনুষ্ঠান ৷ এই বিয়েও এবার ভাঙনের পথে। এবার এই নিয়ে ট্রোলের মুখে শ্রাবন্তী।

বিয়ে টিকছে কি টেকেনি তা স্পষ্টত অভিনেত্রী কিছু জানাননি। কিন্তু অভিনেত্রী এখন খোশমেজাজে আছেন নিজের দ্বিতীয় সন্তান অর্থাৎ নতুন জিমকে নিয়ে। জিমকে সাজানো হোক কিংবা উদ্বোধন সব নিয়ে বেশ উৎসাহী। দ্য ফিটনেস এম্পায়ার’ কে নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসছেন তা ও তিনি জানালেন। আবার কখনো মায়ের কাছে এত বড় বয়সে চুলে তেল দিয়ে মালিশ ও আদর খেতে দেখা যাচ্ছে। এই নিয়ে দিব্যি দিন কাটছে অভিনেত্রীর। জীবনের টানাপোড়েন কে পিছনে ফেলে এখন হইচইয়ের নতুন ওয়েব সিরিজ অভিনয়তেও বেশ ব্যস্ত রেখেছেন নিজেকে।

সম্প্রতি দীপাবলি ছিল। দুর্গাপুজোতে কোনো আনন্দ করতে না দেখা গেলেও অভিনেত্রীকে কালীপুজোতে বেশ হাসি খুশি ধরা দিলেন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। সবুজ আর লাল লেহেঙ্গা চোল্লিতে নিজেকে সুন্দর করে সেজেছিলেন। ফেস্টিভ মুড শেষ তাই এখন অভিনেত্রী ব্যাক টু নিজের কাজে। আর সেখানেই অভিনেত্রীর একটি ভিডিয়ো ভাইরাল হয়। কি সেই ভিডিয়ো জানতে ইচ্ছে করছে তো দেখুন এক নজরে।

এই ভিডিয়োতে দেখা যাচ্ছে অভিনেত্রী নিজের শুটের জন্য নানান ভাবে সাজছেন আর ব্যকগ্রাউন্ডে বেজে উঠেছে নেহা কাক্কারের গলায় ,”ইশমে তেরে ঘাটা মেরে কুছ নেই জাতা যাদা প্যার হো জাতা” গানে। এই ভিডিয়োতে রুপসী শ্রাবন্তী নীল টপ আর শর্টস না ডার্ক গোলাপি স্কার্ট ব্লাউজ পড়ে আর বোল্ড মেকাপে সাজতে ব্যস্ত। নিজের রুপের আগুনে তাক লাগিয়ে দিলেন। মুহূর্তে এই ভিডিয়ো ভাইরাল। আর এই ভিডিয়ো দেখে অনেকে বলছেন তাহলে কি সত্যি তিনি রোশনকে ভুলে মুভ অন করে এগিয়ে গিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026