রাজ্য

রাজ্যে প্রকাশিত হলো খসড়া ভোটার তালিকা, সংশোধনের কাজ ১৫ ডিসেম্বর অবধি

২০২১ বিধানসভার আগে খসড়া ভোটার তালিকা প্রস্তুত হয়ে গেল রাজ্যে। রাজ্য নির্বাচন কমিশন আজ এই খসড়া ভোটার তালিকা প্রকাশ করে দিল। আজ থেকে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এই ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে।

এদিন যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, তাতে দেখা গিয়েছে আগামী ২০২১ বিধানসভা নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গে মোট বুথের সংখ্যা ৭৮,৯০৩। পাশাপাশি, মোট ভোটারের সংখ্যা ৭,১৮,৪৯,৩০৬ জন। এদের মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ৩,৫১,৪৫,২৮৮ এবং পুরুষ ভোটারের সংখ্যা ৩,৬৭,০২,৫৯০। এই ভোটার তালিকা ইতিমধ্যেই তৈরি করা হয়ে গিয়েছে। যাদের ভোটার তালিকা থেকে কিছু সংশোধন করার প্রয়োজন হবে তাদের জন্য সংশোধনের সময় দেওয়া হয়েছে।

রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এই ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে। অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে আপনারা নিজেদের ভোটার তালিকা সংশোধিত করতে পারেন। সমস্ত সংশোধনের কাজ হয়ে গেলে, আগামী ১৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা পেশ করা হবে।

এবছরের ভোটের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনীর আবেদন করে পাঠিয়েছে। এবছরের নির্বাচন একেবারে নির্বিঘ্নে করার জন্য সম্পূর্ণরূপে উদ্যোগী রাজ্য নির্বাচন কমিশন। উল্লেখ্য, ভোটার তালিকা সংশোধন এর আগে এই মাসে একটি সর্বদল বৈঠক ডাকা হয়েছিল। তাতে সমস্ত রাজনৈতিক দলগুলি ভোট নির্বিঘ্নেই করার আবেদন জানায়। এ সঙ্গে তারা দাবি করেছিল, নির্বাচন কমিশন যেন আম্ফান এবং নদী ভাঙ্গনে বাস্তুহারাদের ভোটের অধিকার সুনিশ্চিত করে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026