নিউজ

সঞ্জয় রাউতের পাশাপাশি উদ্ধব ঠাকরেকেও হুমকি ফোন দিয়েছিলেন টালিগঞ্জের এই অভিযুক্ত

কলকাতা : কঙ্গনার হয়ে সঞ্জয় রাউতকে ধমকি দেওয়ার পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকেও ফোন করে গালিগালাজ করেছিলেন টালিগঞ্জের ওই অভিযুক্ত যুবক। প্রসঙ্গত, শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগে কলকাতার এক বাসিন্দাকে আজ গ্রেফতার করে মুম্বই পুলিশ।

ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ করা হয়েছে। কলকাতার ওই বাসিন্দা পলাশ বসু পেশায় একজন জিম প্রশিক্ষক। সূত্রের খবর কঙ্গনার সাথে এই ঘটনার পর এদিন পলাশ সঞ্জয় রাউতকে ফোন করেন। এমনকি ফোন করে কঙ্গনার বিরুদ্ধে কথা বলার জন্য হুমকি দিতে থাকেন। আর এই ঘটনার পরই পলাশের বিরুদ্ধে পদক্ষেপ নেয় মুম্বাই পুলিশ। পলাশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলাও রুজু করা হয়েছে। তাঁকে পেশ করার জন্য ইতিমধ্যেই ট্রানজিট রিমান্ডও চেয়েছে মুম্বই পুলিশ।

জানা গিয়েছে এর আগে পলাশ দুই বছর দুবাইতেও কাজ করেছেন।  এমনকি ফোনে দাউদ ইব্রাহিমের নাম করে সঞ্জয় রাউত ও উদ্ধব ঠাকরেকে হুমকি দেন তিনি। উল্লেখ্য, গত শনিবার রাতে তিন থেকে চার বার ফোন আসে মুম্বইয়ের বান্দ্রায় উদ্ধব ঠাকরের বাসভবন মাতোশ্রী-র ল্যান্ডলাইনে৷ ফোন করে হুমকি দেওয়া হয় বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে উদ্ধব ঠাকরের বাসভবন৷ ফোন আসা মাত্রই বলা হয় দুবাই থেকে ফোন করা হয়েছে, কলার দাউদ ইব্রাহিম৷

উদ্ভব ঠাকরেকে ফোন করা ওই ব্যাক্তি জানান মুম্বাইয়ে উদ্ভব সরকার যা কাজ করছে তা একেবারেই গ্রহণযোগ্য নয়, সময়মতো নিজেকে শুধরে না নিলে উদ্ধব ঠাকরেকে প্রাণে মেরে ফেলা হবে৷ আর এরপরেই প্রকাশ্যে আসে আসল সত্য। কিন্তু এই ঘটনার ভিত্তিতে অভিযুক্তের আইনজীবী জানিয়েছেন,  মুম্বইতে অভিনেত্রী কঙ্গনা রানাউতের সঙ্গে বাকযুদ্ধের পর সঞ্জয় রাউত একটা ফোন পান এবং তার ভিত্তিতেই তদন্তে নেমেছিল মুম্বই আন্টি টেররিস্ট স্কোয়াড।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026