আর্জেন্টিনা: গত কোপা আমেরিকা ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে সেমিফাইনালে রেফারি ও কনমেবলের সমালোচনা করেছিলেন লিওনেল মেসি। তার জন্য মেসিকে শাস্তিও পেতে হয়েছিল। সপ্তাহ দুয়েক ধরে বার্সেলোনার সঙ্গে নানান টানাপোড়েনের পর তিনি আবার প্র্যাকটিসে ফেরেন এবং তার মধ্যেই সেই শাস্তি উঠে যাওয়ার স্বস্তি দিল মেসিকে।
আগামী মাসে আন্তর্জাতিক বিশ্বকাপ অর্জনকারী ম্যাচের মূলপর্বে আর্জেন্টিনার হয়ে খেলতে দেখা যাবে লিওনেল মেসিকে। আসলে লাতিন আমেরিকার ফুটবল কনফেডারেশন কনমেবল মেসির ওপর দুই ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বলে জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া। গত কোপা আমেরিকা ম্যাচে তৃতীয় স্থান অধিকার করেও নির্বাসিত হওয়ার জন্য মেডেল নিতে যাননি মেসি। ফলে এক ম্যাচের নিষেধাজ্ঞা জারি করে কনমেবল। মেসির নির্বাসন শুধুমাত্র প্রতিযোগিতামূলক ম্যাচে কার্যকর হবে বলে জানিয়ে দেয় কনমেবল।
আগামী ৮ অক্টোবর বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল এলএম টেনের। কিন্তু আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট ক্লদিও তপিয়া মেসির বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আপিল করেন। তিনি যুক্তি দেখিয়ে বলেন করোনা পরিস্থিতির জন্য নির্বাসনের সময় সীমা পেরিয়ে গিয়েছে। আর তার যুক্তিকে গ্রহণযোগ্যতা দিয়েছে কনমেবল। ফলে শাস্তি খাড়া মাথা থেকে উঠে যাওয়ায় স্বস্তি পেলেন মেসি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…