জম্মু জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন দুই সেনা জওয়ান। দুই সেনা জওয়ানদের মধ্যে একজন মেজর পদমর্যাদার আধিকারিক। ইতিমধ্যেই ওই দুই সেনা জওয়ানদের উধমপুরের কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে, আপাতত সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
সূত্রের খবর গতকাল দুপুরে রাজৌরির নওশেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে ফরওয়ার্ড লোকেশনে টহল দেওয়ার সময় তারা বিস্ফোরণের কবলে পড়েন। সেনাবাহিনীর ১৬ গ্রেনেডিয়ার্সের মেজর বরুণ খাজোরিয়া এবং সুবেদার ঈশ্বর সিং দুজনেই এই বিস্ফোরণে গুরুতর আহত হন। ল্যান্ডমাইন ফেটে দুজনেই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন।
পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে উধমপুরের কমান্ড হাসপাতাল পাঠানো হয়।কিন্তু কারা এই ল্যান্ড মাইন পুতে রেখেছিলো সেই হদিশ এখনো মেলেনি। কিন্তু ইতিমধ্যেই পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…