নিউজ

চিন ভারত লড়াই প্রসঙ্গে এবার মোদিকে নিশানা রাহুল গান্ধীর

ভারত : এবার চিন ভারত লাদাখ সীমান্ত বিরোধ নিয়ে কেন্দ্রকে খোঁচা দিলেন রাহুল গান্ধী। দুই দেশের বাগবিতণ্ডায় যখন পরিস্থিতি সরগরম তখন সেই সুযোগকে কাজে লাগিয়ে গরম লোহায় হাতুড়ি চাপিয়ে নরেন্দ্র মোদিকে বিধে দিলেন কংগ্রেস প্রাক্তন সভাপতি। শুক্রবার ট্যুইট করে তিনি বললেন, “চিনারা আমাদের জমি দখল করেছে। ভারত সরকার তা ফিরিয়ে আনতে ঠিক কী পরিকল্পনা করছে? নাকি এটাও ভগবানের কর্ম বলে পাশ কাটিয়ে যাওয়া হবে?”

প্রসঙ্গত,  চিন ভারত বিদেশমন্ত্রক পর্যায়ের বৈঠকের হওয়ার পরে থামেনি দুপক্ষের লড়াই। বরং গত ২৪ ঘণ্টায় প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেনা সংখ্যা বাড়িয়েছে দুই পক্ষই। প্রতিদিনই দুপক্ষের লড়াইয়ে ক্রমশ সরগরম হচ্ছে লাদাখ সীমান্ত। আর এসবের মাঝেই প্যাংঙ্গন লেক বরাবর ফিংগার পয়েন্টগুলিতে সেনা সংখ্যা বাড়িয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় দফায় দফায় ওই এলাকায় সেনা, ট্যাঙ্কার পাঠানা হয়েছে।

 

The Chinese have taken our land.

When exactly is GOI planning to get it back?

Or is that also going to be left to an ‘Act of God’?

— Rahul Gandhi (@RahulGandhi) September 11, 2020

 

দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবারই মস্কোয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন- এ শীর্ষ বৈঠকের ফাঁকে চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠকে বসেন। গত সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহও চিনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গ এর সঙ্গে রুশ রাজধানীতে সাক্ষাত করেন। কিন্তু এতোকিছুর পরেও দুই দেশের বিবাদ এখনো লেগেই রয়েছে। তা শেষপর্যন্ত কবে মিটবে জানেনা কোনও পক্ষই।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026