নিউজ

মোদির আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়নি কেন? ৪ রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশার প্রকল্প হল আয়ুষ্মান ভারত। আর কেন আয়ুষ্মান ভারত প্রকল্প রূপায়ণ করা হয়নি, তা জানতে চেয়ে পশ্চিমবঙ্গ সহ চার জেলাকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িষা, দিল্লি এবং তেলেঙ্গানায় প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আয়ুষ্মান ভারত প্রকল্প রূপায়ণ করা হয়নি। কিন্তু কেন, তা এক জনস্বার্থ মামলায় জানতে চেয়েছে শীর্ষ আদালত।

প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সুবিধা পাওয়া যায়। গত লোকসভা নির্বাচনে একে কেন্দ্র করে বাংলা দখলের লড়াইয়ে মেতেছিল গেরুয়া শিবির। এমনকি তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে এ নিয়ে বিধতে ছাড়েননি বিজেপির দলীয় নেতারা। একইভাবে ওড়িষা, দিল্লি ও তেলেঙ্গানাতেও এই প্রকল্প লাগু হয়নি। আর এর পেছনে কী কারণ রয়েছে, তা জানতে এই চার রাজ্যকেই নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, কেন্দ্রের কোনপ আইনি প্রকল্প রূপায়ণ না করা হলে তা অসাংবিধানিক বলেও দাবি করেছে শীর্ষ আদালত।

গতকাল, শুক্রবার বিজেপির রাজ্য কমিটির মিটিংয়ে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে শাসক দল ও মুখ্যমন্ত্রীকে কার্যত এক হাত নিয়েছিলেন। তারপরেই আজ, শুক্রবার সুপ্রিম কোর্টের নোটিশ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও রাজ্য থেকে এখনও এ প্রসঙ্গে কিছু জানানো হয়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026