ভাইরাল & ভিডিও

Viral: সিংহের লেজ ধরে জঙ্গলের মধ্যে হাঁটছেন এক মহিলা, দেখে চক্ষু চড়কগাছ নেট জনতার

ইন্টারনেট দুনিয়ায় বর্তমানে প্রত্যেকদিন একাধিক ধরনের ভিডিও ভাইরাল হতেই থাকে। তারমধ্যে অ্যাডভেঞ্চার এর ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকদিনই সাড়া ফেলে দেয়। এমন কোনো মানুষ নেই যিনি কিনা অ্যাডভেঞ্চার দেখতে পছন্দ করেন না। আর সেই অ্যাডভেঞ্চার যদি বন্যপ্রাণীদের সঙ্গে হয় তাহলে তো কোন কথাই নেই। বাঘ-সিংহ সহ একাধিক প্রাণীদের সঙ্গে অ্যাডভেঞ্চার সবাই খুব পছন্দ করে থাকেন। সোশ্যাল মিডিয়াতেও এইজন্য এই ধরনের ভিডিওর ছড়াছড়ি।

আর এই পশু পাখিদের সঙ্গে অ্যাডভেঞ্চারের ভিডিওর সঙ্গে যদি দারুন কোনো একটি গান অথবা সেটার সঙ্গে পারফরম্যান্স দেখানো হয়, তাহলে তো সেই ভিডিও ভাইরাল হতেই হবে। এরকমই একটি ভিডিও এবারে ভাইরাল হলো সোশাল মিডিয়ায় যেখানে আমরা দেখতে পাচ্ছি এক মহিলা জঙ্গলের মধ্যে দিয়ে সিংহীদের সঙ্গে হেঁটে চলেছেন। হ্যাঁ এটা কিন্তু সত্যিই হয়েছে। এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা ৬ টি সিংহীর সঙ্গে একসাথে হাঁটছে। তার পরনে রয়েছে একটি বড় ঘাগড়া ধরনের জিনিস। তাকে দেখা যাচ্ছে একটি ছোট সিংহীর লেজও ধরতে।

ভিডিও শেষ করার আগেই আবার ওই সিংহের লেজ ধরে নাড়াতেও দেখা গিয়েছে ক্যামেরার উদ্দেশ্যে। তবে সবথেকে আকর্ষনীয় বিষয়টি হলো, ওই সিংহ ওই মহিলাটির সঙ্গে অত্যন্ত কম্ফোর্টেবল, এবং স্বাভাবিকভাবেই তার সঙ্গে হাঁটাহাঁটি করছে ওই সিংহ। না ওই মহিলাটিকে আক্রমণ করার চেষ্টা করছে ওই সিংহ গুলি, না যিনি ভিডিও রেকর্ড করছেন তার দিকে আক্রমণ করার চেষ্টা করছে তারা। বরং সকলের সাথেই তারা অত্যন্ত সুন্দর ভাবে নিজেদের মানিয়ে নিয়েছে।

ক্যাপশনে লেখা রয়েছে, ‘প্রতিদিন জীবনে এমন কিছু একটা করুন যা আপনাকে ভীত রাখে। আপনি কি রকম কিছু ট্রাই করতে চান?’ যদিও হ্যাঁ, এরকম হঠাৎ করেই কোন সিংহ বা এরকম বড় প্রাণীর গায়ে হাত দেওয়াটা খুব একটা ভাল কাজ নয়। ভিডিওটি দেখে বোঝাই যাচ্ছিল, ওই সিংহ, মহিলাটি সঙ্গে অত্যন্ত ভাবে সুপরিচিত। ইতিমধ্যেই ৯,০০০ এর বেশি মানুষ এই ভিডিওটি লাইক করেছেন এবং সবাই এই ভিডিও দেখে অত্যন্ত অবাক। অনেকেই এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছেন না, এরকম কিছু আদৌ হল এবং তাদের চোখের সামনে তারা দেখলেন। অনেকে ভেবেছেন, এই ভিডিওটি সম্পূর্ণরূপে এডিট করা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026