ভাইরাল & ভিডিও

Viral: ফাঁকা বিমানে কাঁচা বাদাম গানে নেচে ঝড় তুললেন এক বিমানসেবিকা, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

বর্তমানে এক স্পাইসজেট বিমান সংস্থার এক এয়ার হোস্টেস ইন্টারনেটে ভাইরাল হতে শুরু করেছেন বিমানের মধ্যে করা নাচের মাধ্যমে। ওই এয়ার হোস্টেসের নাম উমা মীনাক্ষী এবং তিনি চেন্নাই স্পাইস জেটের কর্মী। একাধিক হিন্দি গানের সঙ্গে রিল ভিডিও তৈরি করে তিনি হয়েছিলেন ভাইরাল। এবারে তার আরো একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লো, যেখানে আমরা তাকে দেখলাম বাংলা গান কাচা বাদামের তালে তিনি নাচ করছেন বিমানের মধ্যে দাড়িয়েই।

স্পাইস জেটের একটি খালি বিমানের মধ্যে দাড়িয়ে ভুবন বাদ্যকরের গাওয়া কাচা বাদাম গানে নাচ করলেন উমা মীনাক্ষী। ইনস্টাগ্রামে yamtha.uma ইউজার নেম যুক্ত প্রোফাইলে এই রিল ভিডিও তিনি আপলোড করেছেন। ইতিমধ্যেই এই ভিডিওতে এসে গেছে ২৩,০০০ এর ওপরে ভিউ এবং ৫,৫০০ এর বেশি লাইক। জানা যাচ্ছে তারই একজন কেবিন মেম্বার এই ভিডিওটি তুলেছেন এবং এই ভিডিও শেয়ার করেছেন তার প্রোফাইলে। এই গানের সঙ্গে উমা যে হুক স্টেপ করেছেন, সেই স্টেপ বাংলার নেটিজেন তথা পুরো ভারতের বেশ পছন্দ হয়েছে।

বাংলার একজন বাদাম বিক্রেতা, ভুবন বাদ্যোকর কয়েকদীন আগে তার ক্রেতাদের আকৃষ্ট করার লক্ষ্যে একটি গানের আবিষ্কার করে ফেলেছিলেন, যার নাম তিনি দিয়েছিলেন কাঁচা বাদাম। প্রথম প্রথম শুধুমাত্র ফেসবুকে সীমিত থাকলেও ধীরে ধীরে এই গানের জনপ্রিয়তা ইউটিউবেও বাড়তে শুরু করে। আস্তে আস্তে অনেকেই এই গানের সঙ্গে নিজেদের মেলাতে থাকেন। তার পরেই এই গানের বেশ কিছু রিমিক্স তৈরি করেন অনেক বাঙালি এবং হিন্দির শিল্পীরা, যা বিভিন্ন সোশাল মিডিয়ায় সাড়া ফেলে দেয়।

ইতিমধ্যে এই কাঁচা বাদাম গানের একটি বিশেষ রিমিক্স ভিডিও ইউটিউবে ২১ মিলিয়ন ভিউয়ের গণ্ডি অতিক্রম করেছে। এই গানে একাধিক রিমিক্স এখন সকলের সোশাল মিডিয়া প্রোফাইলে একেবারে ছড়িয়ে ছিটিয়ে আছে। চলুন তারই ফাঁকে এই গানের সঙ্গে করা উমা মীনাক্ষীর ভিডিওটি দেখে নিই

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026