Trina Saha: শীতকালে স্নান করছে না খড়কুটোর গুনগুন, ক্যামেরার সামনে ফাঁস করলেন গোপন কথা

তৃণা সাহার টেলিভিশন পর্দার অন্যতম জনপ্রিয় পরিচিত অভিনেত্রী। বর্তমানে তিনি নিজেকে টেলিভিশন জগতের একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। ইতিমধ্যেই একাধিক জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করে ফেলেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিনের প্রেমিক নীল ভট্টাচার্যের সাথে সংসার করছেন চুটিয়ে। তার ঝলক তাদের সোশ্যাল মিডিয়ার পাতাতেই মেলে। উল্লেখ্য, নীল ভট্টাচার্য টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ জনপ্রিয় তৃণা। প্রায়ই নিজের নানা ফটোশুটের ছবি, শুটিং সেটের নানা দৃশ্য এবং নানা রিল ভিডিও শেয়ার করে থাকেন, যা তার অনুরাগীদের মধ্যে ভাইরাল হয় নিমেষে। সম্প্রতি তারই শেয়ার করা একটি ভিডিওর মাধ্যমে জানা গিয়েছে তিনি শীতকালে ঠান্ডায় স্নান করেন না। শুনে অবাক হলেন? না অবাক হওয়ার কিছু নেই, কথাটা কিছুটা হলেও সত্যি। সম্প্রতি একটি ভিডিওর মাধ্যমে অভিনেত্রী নিজেই জানিয়েছেন একথা, রইল সেই ভিডিও।

আসল কথা হল, অভিনেত্রী সম্প্রতি ইনস্টাগ্রামের একটি ট্রেন্ডিং সংলাপের সাথে একটি মজাদার রিল ভিডিও বানিয়ে শেয়ার করেছেন। খুব ঠান্ডা পরেছে, তাই তিনি স্নান করবেন না; এমন ধরনের একটি সংলাপের সাথে রিল ভিডিও বানিয়ে আপাতত অভিনেত্রী ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়। তার অনুরাগীদের পাশাপাশি সকল নেটিজেনরা অভিনেত্রীর এই মজাদার রিল ভিডিও দেখে যে বেশ মজা পেয়েছেন, তা বলাই বাহুল্য।

‘খড়কুটো’র শুটিং সেটেই অভিনেত্রী বানিয়েছেন ভিডিওটি। তাকে ছাই রঙের হুডি ও নীল জিন্সে দেখা গিয়েছে। খোলা চুলে বিনা মেকাপে ছিলেন তিনি। এই মুহূর্তে খড়কুটোয় মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী। টিআরপি কম থাকার জন্য সন্ধ্যার বদলে দুপুরের স্লটে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হয় এই ধারাবাহিক।

Rahit Roy

Recent Posts

সরকারি সম্পত্তি ভাঙচুরে কড়া বার্তা! ক্ষতিপূরণ আদায়ে তদন্তের নির্দেশ, খুলছে পুরনো ফাইল

সরকারি সম্পত্তি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় এবার কঠোর অবস্থান নিল রাজ্য সরকার। সরকারি সম্পদের ক্ষতি…

June 6, 2026

এবার ট্রেনে করেই গঙ্গাসাগর! কেন্দ্র-রাজ্যের বড় উদ্যোগে মিলতে পারে সরাসরি রেল সংযোগ

গঙ্গাসাগরগামী লক্ষ লক্ষ তীর্থযাত্রীর জন্য বড় সুখবর। বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গঙ্গাসাগর পর্যন্ত সরাসরি…

June 6, 2026

সরকারি কর্মীদের জন্য সুখবর! ২% ডিএ বৃদ্ধি, জুলাই থেকে মিলবে বাড়তি টাকা

সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় সুখবর। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার অপেক্ষার মধ্যেই মহার্ঘ…

June 6, 2026

হাওড়া-শিয়ালদহের পর এবার কলকাতা স্টেশন! আসছে নতুন মেট্রো রুট, যাত্রীদের জন্য বড় সুখবর

কলকাতার গণপরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক ও দ্রুততর করতে বড় পদক্ষেপ নিতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।…

June 6, 2026

পোস্ট অফিসের ‘গুল্লক’ স্কিম! প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা সঞ্চয় করে গড়ে তুলুন লক্ষাধিক টাকার ফান্ড

ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…

June 5, 2026

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সিদ্ধান্ত! শক্তিশালী হতে পারে স্টক মার্কেট ও ভারতীয় রুপি

ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…

June 5, 2026