ভাইরাল & ভিডিও

Viral: খালি হাতে বিশাল লম্বা কিং কোবরা সাপকে ধরল এক ব্যাক্তি, মুহূর্তে ভিডিও ভাইরাল

সরীসৃপ প্রজাতির সাপকে দেখলে গা শিউরে ওঠে না, এমন মানুষের সংখ্যা হয়তো খুবই কম। সাধারণত সাপ জঙ্গলের মধ্যে বা কোনো ফাঁকা এলাকায় মাটির মধ্যে গর্ত করে থাকে। তবে উন্নতির যুগে আমরা ধীরে ধীরে জঙ্গল সাফ করে বাড়ি বানানোর কার্যে মেতে উঠেছি। তাই এখনকার দিনের মাঝে মাঝেই লোকালয় বিষধর বিভিন্ন সাপ চলে আসতে দেখা যায়। তারা গ্রামের দিকে মাটির বাড়ির আনাচে-কানাচে বা কোনো ঘুপসি জায়গায় লুকিয়ে থাকতে পছন্দ করে। এই প্রাণীটি এতই ভয়ঙ্কর যে মাত্র একবার দংশন করলে কোনো মানুষের প্রাণ কিছু সেকেন্ডের মধ্যে চলে যেতে পারে। তাই কমবেশি সকলেই সাপের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে থাকার চেষ্টা করে।

তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখে অবাক হয়ে গিয়েছে গোটা দুনিয়ার মানুষজন। জানা গিয়েছে, দক্ষিণ থাইল্যান্ডের ক্রাবি অঞ্চলে একটি বাগানের মধ্যে বিরাট বড় কিং কোবরা সাপ দেখা যায়। সেই সাপটিকে এক প্রশিক্ষিত ব্যক্তি কোনো যন্ত্র ছাড়াই খালি হাতে ধরে জব্দ করে। ভিডিওটি দেখে রীতিমত অবাক হয়ে যায় নেটিজেনরা। ওত বড় সাপকে দেখে যেখানে সকলে ভয়ে সিঁটিয়ে গিয়েছে, সেখানে ওই ব্যক্তি খালি হাতেই সাপটিকে কায়দা করে ধরে নিয়েছে।

স্থানীয় রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, ওই বিরাট লম্বা কিং কোবরা সাপটির দৈর্ঘ্য প্রায় ৪.৫ মিটার এবং সাপটির ওজন ১০ কিলোগ্রাম। এই বিরাট সাপটিকে কোনো যন্ত্রাংশ ছাড়াই খালি হাতে ধরেন বছর চল্লিশের ব্যক্তি সুতি নাইওহাদ। মাত্র ২০ মিনিটের মধ্যেই নানা কায়দা করে ব্যক্তিটি সাপটিকে ধরে একটি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয়। তবে সাপটিও বারবার ওই ব্যক্তির দিকে ফণা তুলে ছোবল মারার চেষ্টা করছিল।

ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই তা দাবানলের মত ছড়িয়ে যায়। ভিডিও দেখে প্রায় সকলের একটাই মন্তব্য যে ওত বড় কিং কোবরা সাপটাকে দেখে ব্যক্তির একবারও ভয় লাগল না? কমেন্ট করে সকলেই ব্যক্তির সাহসিকতার তারিফ করেছে। তবে একদল নেটিজেনের মতে ওই ব্যক্তির সাপ ধরার যন্ত্রাংশ নিয়ে সঠিক নিরাপত্তা বজায় রেখে সাপটি ধরা উচিত ছিল। ভিডিওটি ইতিমধ্যেই অগুনতি মানুষ দেখেছেন এবং লাইক কমেন্ট এবং শেয়ারের বন্যা বইয়ে দিয়েছেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026