রাজ্য

দুর্ঘটনার কবলে পড়ল বাবুল সুপ্রিয়র কনভয়, দুর্ঘটনার পিছনে হাত কি তৃণমূলের?

ফের হল বিজেপি নেতার কনভয়ে দুর্ঘটনা। এবার দুর্ঘটনার কবলে পড়ল কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)এর কনভয়। ঘটনাটি ঘটেছে আজ অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় আসানসোলের (Asansol) জামুরিয়া এলাকায়। উল্টোদিক থেকে একটা আশা গাড়ি হঠাৎ এই মুখোমুখি সজোরে ধাক্কা দেয় বাবুল সুপ্রিয় এর কনভয়ে। আর এই দুর্ঘটনায় আহত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীর আত্মসহায়ক ধর্মেন্দ্র কৌশল। তবে বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র কোনো ক্ষতি হয়নি।

ঘটনাটি ঘটেছে আজকে সন্ধেবেলা আসানসোলের ২ নম্বর জাতীয় সড়কে। দলীয় কাজ সেরে বাবুল সুপ্রিয়র কনভয় আসানসোল থেকে কলকাতার উদ্দেশ্যে আসছিল। পথে সাতগ্রাম মোড়ের কাছে উল্টো দিক থেকে আসা একটি গাড়ি বাবুল সুপ্রিয়র আপ্ত সহায়ক ধর্মেন্দ্র কৌশলে গাড়িতে সজোরে মুখোমুখি ধাক্কা মারে। দুর্ঘটনায় কোন ভাবে রক্ষা পেয়ে যায় বিজেপি সাংসদ এর গাড়ি। এই ঘটনার জেরে দীর্ঘক্ষন যানজট থাকে জাতীয় সড়কে। বিজেপি সাংসদ এর গাড়িতে এমন দুর্ঘটনা প্রবল উত্তেজনা সৃষ্টি হয়। অনেকেই এই দুর্ঘটনার পিছনে তৃণমূলের হাত খুজতে চেয়েছে।

কিন্তু ঘটনার প্রধান অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে জামুরিয়া থানার পুলিশ। জানা গিয়েছে, ঘাতক গাড়ির চালক মত্ত ছিল। সে উল্টো দিক থেকে হঠাৎ করে লেন ভেঙে কনভে ঢুকে পড়ে। তাকে পুলিশ গ্রেপ্তার করার পাশাপাশি অন্যান্য গাড়িতে থাকা আরোহীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার পিছনে তৃণমূল আশ্রিত কোন গুন্ডার হাত আছে নাকি সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ফের বিজেপি সাংসদের কনভয় দুর্ঘটনায় আবারও বাড়ছে তৃণমূল বিজেপি দ্বন্দ্ব।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026