রাজ্য

“আমি কি ছেলের বিরুদ্ধে যাব?”, শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে মন্তব্য শিশির অধিকারীর

একুশে নির্বাচনের আগে শুভেন্দু ইস্যু নিয়ে প্রবল জলঘোলা হয়েছে বঙ্গ রাজনীতি। আজকে তার ভাই সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikary) তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে। কিন্তু এবার তৃণমূল শিবিরের অস্বস্তি বাড়িয়ে আজ মন্তব্য করলেন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) বাবা শিশির অধিকারী (Sisir Adhikary)। এতদিন তিনি সমস্ত রাজনৈতিক বিতর্ক এড়িয়ে চলছিলেন। কিন্তু আজকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে দলের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের প্রবীণ সাংসদ শিশির অধিকারী। তিনি বলেছেন, “সবাই আমার পরিবারকে বেইমান বলছে বা অনেকে আমাকে মীরজাফর বলছে। এতদিন বাড়ি বসে সমস্ত কথা হজম করে নিচ্ছিলাম। কিন্তু আর না। এবার একুশে নির্বাচনে ইঞ্চি ইঞ্চি তে জবাব পাবে তৃণমূল। জবাব দেবে মেদিনীপুরের মানুষরা।”

কিছুদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন শিশির পুত্র শুভেন্দু অধিকারী। তখন শিশির অধিকারী বলেছিলেন, “আমি দলের জেলা সভাপতি। অন্যদিকে শুভেন্দু রাজ্যস্তরের নেতা। আমি শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি না।” কিন্তু এরপর আজকের শিশিরবাবুর মন্তব্য শুনে বোঝা গিয়েছে এবার গোটা অধিকারী পরিবার পদ্মফুলে নাম লেখাচ্ছে। শিশিরবাবুর বিজেপিতে যোগ দেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে বলেছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। আজকে শিশিরবাবু ফিরহাদ হাকিমকে কটাক্ষ করে বলেছেন, “ফিরহাদ হাকিম বলেছে অধিকারী পরিবারটা পুরোটাই মীরজাফর। আমি তো জানতাম মির্জাফর মুসলিম ছিলেন। যদিও ববি খুব ভালো ছেলে। ও ভালো থাকুক। ও আমার পরিবারকে গালি দিলে আমার কিছু যায় আসে না।”

শুভেন্দুর বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই মন্ত্রিসভাকে যায়নি শিশির অধিকারী। সেই নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “শাসকদল চাইছে আমি আমার ছেলের বিরুদ্ধে কথা বলব। কিন্তু সেটা কি কখনো সম্ভব? ছেলের বিরুদ্ধে যাব আমি? আমার ছেলে আমার পরিবারে বড় সম্পদ। আমি আমার পরিবারের বিরুদ্ধে যেতে পারবো না দল যাই বলুক। মমতা বন্দ্যোপাধ্যায়ই এখনো আমার নেত্রী। তার বিরুদ্ধেও আমি কোন কথা বলবো না। তবে আমার পরিবারের অপমানের জবাব ইঞ্চিতে ইঞ্চিতে দেবে মেদিনীপুরের মানুষেরা।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026