নিউজ

বারোয়ারি পুজো বন্ধের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে

কলকাতা: পুজো আসতে আর মাত্র ছ’দিন বাকি। আর এরই মধ্যে প্রত্যেক পুজোমণ্ডপগুলি নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে ফেলেছে। যদিও এবারের পুজো অন্যবারের পুজোর থেকে অনেকটাই আলাদা। করোনা পরিস্থিতির কারণে অনেক বিধি-নিষেধ, নিয়মাবলীর মধ্যেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব কাটতে চলেছে। প্রত্যেক পুজো কমিটিগুলিকে রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। সেই মতই উদ্যোক্তারা আয়োজন করছেন। আর এবার এই বারোয়ারি পুজোগুলিকে বন্ধ করার আবেদন জানিয়ে এক জনস্বার্থ মামলা দায়ের করা হল হাইকোর্টে।

করোনা আবহের মধ্যে দুর্গোৎসবকে ঘিরে ইতিমধ্যেই রাজ্যে করোনা সংক্রমণ বেড়ে উঠেছে। শপিং মল, জুতোর দোকান এবং মার্কেট চত্বরে কার্যত সামাজিক দূরত্ববিধি ভুলে থিক থিকে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই ভিড় দেখেই রাজ্যের চিকিৎসকরা আশঙ্কা করছেন যে, পুজোর পর রাজ্যবাসী করোনার ভয়াল রূপ দেখবে। এমনকি এতটাই করণা সংক্রমণ বেড়ে যাবে যে, হাসপাতালে হয়তো বেডও পাওয়া যাবে না, এমন আশঙ্কাও চিকিৎসা মহলের একাংশ করছে। আর এসবকে মাথায় রেখেই কেরলে ওনাম উৎসবের উদাহরণ দিয়ে বারোয়ারি পুজো বন্ধ করার আবেদন জানিয়ে এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, কেরলে ওনাম উৎসবের পর হু হু করে করোনা সংক্রমণ বেড়ে গিয়েছে। আর এই পরিস্থিতি দেখে ইতিমধ্যেই মহারাষ্ট্রে গণেশ পূজো এবং মহরম নিষিদ্ধ করা হয়েছে। গুজরাটে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে গরবা। এমনকি গুজরাটে সাধারণ মানুষের উদ্দেশ্যে নির্দেশ দেওয়া হয়েছে যে, এক ঘণ্টার মধ্যে পুজো সারতে হবে এবং বাকি উৎসব বাড়িতেই পালন করতে হবে। এমন অবস্থায় এ রাজ্যে দুর্গোৎসব হচ্ছে। আর সে কারণেই এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, আগমিকাল, বৃহস্পতিবার এই মামলা হাইকোর্টে উঠবে। এই মামলার আইনজীবী হলেন সব্যসাচী চট্টোপাধ্যায়। এখন হাইকোর্ট কী রায় দেয়, সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026