নিউজ

দেশের পাশাপাশি রাজ্যে চলবে আরও ৬৬টি স্পেশাল ট্র্রেন

পুজোর মধ্যে ভারতের পাশা পাশি রাজ্যেও চলবে মোট ৬৬ টি ট্রেন। ২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে ৩৯২ টি বিশেষ ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। আগে থেকেই বলা হয়েছিলো পুজোর মধ্যে অনেকেই ঘুড়তে যান, সেই ধারাবাহিকতা বজায় রাখতেই চালানো হবে বাড়তি ট্রেন।

ভারতীয় রেল বিভিন্ন জোনে আরও ৩৯ জোড়া নতুন ট্রেন‌ চালানোর সিদ্ধান্ত নিয়েছে। জেনারেল এসি এক্সপ্রেস, শতাব্দী, রাজধানী ও দুরন্ত সহ নতুন ট্রেনের তালিকা প্রকাশ করেছে রেল। যেখানে দূরপাল্লার ট্রেনের ভাড়ার থেকে ১০-৩০ শতাংশ বেশি। পুজোর মধ্যে মোট ২০০টি ট্রেন চালানোর কথা ছিল, হাওড়া শিয়ালদহ থেকে ট্রেন ছাড়া নিয়ে ইতিমধ্যেই পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার ওই রেলের প্রিন্সিপাল চিফ অপেরেশন ম্যানেজারকে লিখিতভাবে জানিয়েছেন।

এতে যাত্রী সুবিধার পাশাপাশি ওই ট্রেনগুলি চালালে প্রচুর পরিমাণে টাকা আসবে রেলের কাছে, এমনটাও এই চিঠিতে বলা হয়েছে। জানা গিয়েছে ৩৯টি স্পেশাল ট্রেনের মধ্যে ২৬টি ট্রেনেই থাকবে স্লিপার কোচ এবং বাকি ১৩টিতে শুধু বসে যাত্রার ব্যবস্থা থাকবে, আবার এর মধ্যে ১৫টি ট্রেন সপ্তাহে একদিন চলবে।

জানা গিয়েছে আগামি ২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলা এই বিশেষ ট্রেনের বেশ কয়েকটিই নিয়মিত ছাড়বে কলকাতা, শিয়ালদহ, নিউজ জলপাইগুড়ি স্টেশন থেকে।জানানো হয়েছে মেল বা এক্সপ্রেস ট্রেনের তুলনায় ১০-৩০ শতাংশ বেশি ভাড়া দিতে হবে। বর্তমান নিয়ম অনুযায়ী দ্বিতীয় শ্রেণির টিকিটের ক্ষেত্রে ১০ শতাংশ ‘বিশেষ চার্জ’ ধার্য করা হয়।

Anirban Kundu

Recent Posts

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026

পোস্ট অফিসের এই স্কিমে একবার টাকা রাখলেই মাসে মাসে আয়! নিরাপদে মিলতে পারে মোটা রিটার্ন

বর্তমান সময়ে নিরাপদ বিনিয়োগের পাশাপাশি নিয়মিত আয়ের সুযোগ খুঁজছেন অনেকেই। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে…

May 24, 2026

তাপপ্রবাহে স্বস্তি! বুধবার থেকেই বাংলায় বৃষ্টি-ঝড়ের সম্ভাবনা, বদলাবে আবহাওয়ার ছবি

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল বাংলা। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়…

May 24, 2026

সোনা-রুপোর দামে বড় পরিবর্তন! আজ কত টাকায় মিলছে ২২ ও ২৪ ক্যারেট সোনা, জেনে নিন নতুন রেট

দেশের বাজারে সোনা ও রুপোর দামের ওঠানামা সাধারণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিয়ের…

May 24, 2026

৩ জুনের মধ্যে শূন্যপদের রিপোর্ট চাইল রাজ্য সরকার, বাড়ল চাকরিপ্রার্থীদের প্রত্যাশা

রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে দীর্ঘদিন ধরে শূন্যপদ নিয়ে আলোচনা চলছিল। এবার সেই বিষয়েই গুরুত্বপূর্ণ পদক্ষেপ…

May 24, 2026