নিউজ

ভ্যাকসিন ভারতে এলে প্রথম তা বন্টন করা হবে অসমে, দাবি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর

অসম: দেশ জুড়ে যখন করোনা পরিস্থিতি উদ্বেগজনক, তখন সকলের মনে একটাই প্রশ্ন, কবে বাজারে আসবে করোনা ভ্যাকসিন? বিশ্বের বেশ কয়েকটি দেশ সহ ভারতও করোনার ভ্যাকসিন তৈরিতে দিনরাত চেষ্টা করে চলেছে। আর সেই চেষ্টার ফলস্বরূপ আগামী বছরের শুরুতেই ভারতের বাজারে এসে যাবে একাধিক কোভিড ভ্যাকসিন। মঙ্গলবার মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে এমনটাই জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। কিন্তু সেই ভ্যাকসিন প্রথম পাবে কে বা কোন রাজ্য? এই প্রশ্ন যখন ঘোরাফেরা করছে, তখন অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দাবি করেছেন, কেন্দ্র অসম সরকারকে জানিয়েছে কোভিড ভ্যাকসিন প্রথম সেই রাজ্যেই দেওয়া হবে জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে। এর জন্য যেন তৈরি থাকে রাজ্য।

এ প্রসঙ্গে হিমন্ত বিশ্বশর্মা বলেন, কেন্দ্রীয় সরকার আমাদের বলেছে প্রথমে কোভিড মোকাবিলায় যেসব ফ্রন্টলাইন ওয়ার্কার কাজ করছেন এবাং ৬০ বছরের বেশি বয়সের মানুষজনকে করোনার টিকা দেওয়া হবে। আগামী বছর জানুায়ারি থেকে জুলাইয়ের মধ্যে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে।

জানা গিয়েছে, বিশ্ব জুড়ে ৩৮টি করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। ৯৩টি করোনা টিকার প্রাক ক্লিনিক্যাল ট্রায়াল চলছে বলেও শোনা গিয়েছে। এর মধ্যে কোন কোন ভ্যাকসিন ভারতের হাতে আসতে চলেছে, তা এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে দেশে ভ্যাকসিন চলে এলেই তা প্রথম অসমে বন্টন করা হবে, এমনটাই দাবি করেছেন অসমের স্বাস্থ্যমন্ত্রী। ফলে আশার আলো দেখছে অসমবাসী, এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026