মুম্বাইয়ের ডি-ওয়াই পাটিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ডি-ওয়াই পাটিল টি-টোয়েন্টি কাপ। সেখানে খেলতে দেখা গেছে ভারতীয় দলের তিন তারকা খেলোয়াড় হার্দিক পান্ডিয়া, শিখর ধাওয়ান এবং ভুবনেশ্বর কুমারকে। শুধু তাই নয়, এখানে ৩৭ বলে শতরান করেছেন হার্দিক পান্ডিয়া।
টুর্নামেন্টে রিলায়েন্স ওয়ান-এর প্রতিনিধিত্বকারী পান্ডিয়া সিএজি-র বিপক্ষে ৩৯ বলে ১০৫ রানের একটি অবিশ্বাস্য ঝড়ো ইনিংস খেলেন, যার মধ্যে ৭ টি চার এবং ১০ টি ছক্কা অন্তর্ভুক্ত রয়েছে। সিএজি দলের বিপক্ষে এই ম্যাচে রিলায়েন্স ওয়ান হার্দিকের এই ঝোড়ো ইনিংসের দৌলতে নির্ধারিত কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৫২ রান তুলে। ম্যাচে সিএজি বোলারদের হার্দিককের সামনে দিশেহারা দেখায়, তারা শুধু বল উড়ে যেতে দেখেন। ইনিংসের ১৫ তম ওভারে ভি জিবরাজনকে তিনটি ছয় ও দুটি চার মেরে ২৬ রান সংগ্রহ করেন।
আরও পড়ুন : বিশ্বকাপের সেমি ফাইনালে মুখোমুখি ভারত-ইংল্যান্ড
তার পাশাপাশি ছয় মেরে শতরান পূর্ণ করেন তিনি। এর আগে এই লিগেরই একটি ম্যাচে ২৫ বলে ৩৮ রান করেছিলেন এবং ঐ ম্যাচেই বিসিসিআইয়ের লোগো লাগানো হেলমেট পরে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। হার্দিক দূর্দান্ত প্রত্যাবর্তন করলেও শিখর ধাওয়ান শূন্য রানে সাজঘরে ফেরেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…