Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিশ্বকাপের সেমি ফাইনালে মুখোমুখি ভারত-ইংল্যান্ড

Updated :  Tuesday, March 3, 2020 10:11 PM

আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ম্যাচটি বৃষ্টির জন্য হতে পারেনি, দু’দলই এক পয়েন্ট করে পায় যার ফলে গ্রুপ এ-তে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া সেমি-ফাইনালে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকার। গ্রুপ এর চারটি ম্যাচই জিতে মহিলাদের টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে ভারত আগেই উঠে যাওয়ায় ভারতের সাথে ইংল্যান্ডের খেলা হবে। গ্রুপ বি-তে দ্বিতীয় স্থানে থাকায় ভারতের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড।

৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-র শীর্ষে দক্ষিণ আফ্রিকা। ৪ ম্যাচে ইংল্যান্ডের পয়েন্ট ৬। বৃহস্পতিবারই দু’টি সেমি-ফাইনাল হবে। প্রথম ম্যাচ খেলবে ভারত ও ইংল্যান্ড। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সকাল সাড়ে নটা থেকে।

আরও পড়ুন : ২২ গজে ফিরছেন মাহি, ধোনির প্র্যাকটিস দেখতে ভিড় জমিয়েছেন ভক্তরা (ভিডিও)

দ্বিতীয় সেমি ফাইনালে অস্ট্রেলিয়া মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকার। ভারতীয় সময় অনুযায়ী দুপুর দেড়টা থেকে শুরু হবে খেলা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃহ্স্পতিবার সিডনিতে বৃষ্টির সম্ভাবনা আছে , সেমি-ফাইনালের জন্য কোনও রিজার্ভ ডে না রাখায় যদি সেমিফাইনালে বৃষ্টি হয় তাহলে গ্রুপের শীর্ষে থাকার সুবাদে ভারত ও দক্ষিণ আফ্রিকা ফাইনালে চলে যাবে।