ভাইরাল & ভিডিও

ছাত্র-ছাত্রীদের মন রাখতেই ‘টিপ টিপ বরসা পানি’ গানে নাচলেন এক কলেজ শিক্ষিকা, নাচের ভিডিও তুমুল ভাইরাল

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোন কিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। মুঠোফোন তার সাথে সোশ্যাল মিডিয়া মানুষের জীবনে বিনোদনের পরিমাণ বাড়িয়ে দিয়েছে অনেকটাই। বর্তমানে সোশ্যাল মিডিয়া বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে, তা নিয়ে কোন সন্দেহ নেই। কনটেন্ট ভালো হোক কিংবা খারাপ তা যদি নেটনাগরিকদের আকর্ষণ করতে পারে তাহলে সেই ভিডিও ভাইরাল হবেই। প্রতিদিন একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে নেটিজেনদের মধ্যে। তবে বেশিরভাগটাই মানুষ স্ক্রল করে চলে যান।

কলেজ জীবন যেকোনো ছাত্র-ছাত্রীদের কাছে একটি সুন্দর সময়। কলেজের প্রত্যেকেই অপেক্ষা করে থাকেন কলেজ ফেস্টের জন্য। এদিন সকলে মিলে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ করেন। অনেক সময় কলেজের শিক্ষক-শিক্ষিকারাও সামিল হন এই অনুষ্ঠানে। তারা একসাথে আনন্দে মেতে ওঠেন। সম্প্রতি তেমনই এক কলেজ ফেস্টের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হতে দেখা গিয়েছে সেখানে এক কলেজ শিক্ষিকা নাচ পরিবেশন করেছেন ছাত্র-ছাত্রীদের অনুরোধেই। বলিউডের জনপ্রিয় ছবি ‘মহড়া’র হিট গান এটি। সম্প্রতি রোহিত শেট্টি পরিচালিত ‘সূর্যবংশী’ ছবিতে এই গান রিমেক করা হয়েছে। ‘টিপ টিপ বারসা পানি’ গানেই কলেজ ফেস্টে ছাত্র-ছাত্রীদের অনুরোধে নাচলেন এক সুন্দরী শিক্ষিকা। নীল শাড়িতে, খোলা চুলে নিঃসন্দেহে খুব সুন্দর দেখাচ্ছিল ঐ শিক্ষিকাকে। ছাত্র-ছাত্রীদের অনুরোধে নাচলেও তিনি বেশ লজ্জা পেয়েছিলেন, তা তার মুখের হাবভাবেই স্পষ্ট ছিল। পরে অবশ্য দুটি ছাত্রী এসে ঐ শিক্ষিকার সাথে নাচে সঙ্গ দেন। ভিডিওটিতে ছাত্র-ছাত্রীদের গলার আওয়াজেই স্পষ্ট তারা বেশ উচ্ছ্বসিত।

সকলেই এই দৃশ্য নিজের ফোনে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত ছিলেন। সম্ভবত তাদের মধ্যেই কেউ একজন এই ভিডিওটি একটি ইউটিউব চ্যানেল থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিয়েছেন। ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকেই ভাইরাল হয়েছে নেটিজেনদের একাংশের মধ্যে। উল্লেখ্য, কলেজ ফেস্টে শিক্ষক-শিক্ষিকাদের সাথে ছাত্র-ছাত্রীদের এমন যুগলবন্দী প্রায়ই দেখা যায়। কলেজের কম বয়সী শিক্ষক-শিক্ষিকারা একেবারেই বন্ধুর মত মেশেন তাদের ছাত্র-ছাত্রীদের সাথে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026