নিউজ

ঘূর্ণিঝড় জাওয়াদের পিছনে রয়েছে আরও ২-৩টি বড় ঘূর্ণিঝড়, দুর্যোগ-শঙ্কা বাংলায়

২০২০ সালের আমফান ঝড়ের ধ্বংসলীলা এখনো বাংলার মানুষ ভোলনি। সেই দুধর্ষ ঝড়ের প্রভাব মিটতে না মিটতে এবছর ফের ইয়াস ঝড়ের প্রভাবও কম পড়েনি। এবার শীতের মরশুমে ফের আরো এক ঘূর্ণিঝড় জাওয়াদ রাজ্যে এসে হাজির। তবে এই শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে জাওয়াদ আছড়ে না পড়লেও এর পিছনে যে লাইন দিয়ে রয়ছে আরও দু-তিনটি ঘূর্ণিঝড়, সেই আভাস দিয়ে রাখলেন আলিপুর আবহবিদরা। এইবারে রাজ্যে শীতের মরশুম বিদায় নিলে আরও দু-তিনটি ঝড় হানা দেওয়ার সম্ভাবনা আছে বাংলা অভিমুখে।

এই প্রসঙ্গে ভূতত্ত্ববিদ সুজীব কর জাওয়াদের চরিত্র ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, শীতকালে সাধারণত শান্ত জলবায়ু বিরাজ করে বঙ্গোপসাগরে। এই কারণে শীতের মরশুমে ঘূর্ণিঝড় তৈরি হয় না এই সময়। শীতকাল কেটে গ্রীষ্মকাল আসার মূহূর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ তৈরি হয়ে যায় সমুদ্রের মধ্যে। সেইসময়ই পর পর সাইক্লোন আসে এই রাজ্য। আবহবিদ আরো বলেন, পরের বছর মার্চ থকে মে মাসের মধ্যে দুই থেকে তিনটি সাইক্লোন তৈরি হতে পারে বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে। জুন পর্যন্ত যে সাইক্লোন তৈরি হয়, সেগুলি সাধারণ পশ্চিমবঙ্গ, ওড়িশা বা বাংলাদেশের দিকেই আছড়ে পড়ে। ফলে বাংলার বুকে সাইক্লোনের প্রভাব পড়ার সমূহ সম্ভাবনা থাকে গ্রাষ্মকালের ওই সময়ে।

এখন প্রশ্ন হল এই বঙ্গোপসাগরে এত ঘনঘন সাইক্লোন তৈরি হচ্ছে কেন, কেনই বা তা বাংলার দিকে এগিয়ে আসছে। জলবায়ু বিশেষজ্ঞদের ধারণা, এবছর শীতকাল হবে দীর্ঘ। কিন্তু শীতেও মাঝেমধ্যে বৃষ্টিপাত হয় রাজ্যে। জলবায়ু পরিবর্তনের ফলে এই ধরনের বদল ঘটছে বারবার আবহাওয়ায়। জলচক্র সক্রিয় হয়ে যাওয়ায় তাই বৃষ্টিপাতের পরিমাণ উত্তরোত্তর বাড়িয়ে দিচ্ছে। বিশেষজ্ঞরা আরো বলছেন, এই জলবায়ুর প্রভাবে শুধু বৃষ্টিপাতের পরিমাণই বাড়বে না বারংবার জলবায়ু পরিবর্তনের জেরে সাইক্লোনের সংখ্যাও ক্রমশ বাড়বে। সম্প্রতি জলবায়ু পরিবর্তনের ফলে অদূর ভবিষ্যতে কলকাতা-সহ ১২টি শহর এই জলের তলায় তলিয়ে যাওয়ার আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। আর জলবায়ু পরিবর্তনের কারণে বারংবার দুর্যোগের সম্ভাবনা বাড়ছে। তাই বাড়ছে সাইক্লোনের সংখ্যা। দুটি সাইক্লোনের মধ্যে ব্যবধানও কমছে।

সেই প্রশ্নের উত্তরে আবহবিদরা বলেন, বঙ্গোপসাগরে তাপমাত্রা এই মুহূর্তে তুলনামূলকভাবে বেশি। সাধারণত এই শীতকালীন পরিস্থিতিতে বঙ্গোপসাগরের তাপমাত্রা অপেক্ষাকৃত শীতল থাকে। ফলে এই সময় কোনও সাইক্লোন তৈরি হয় না। যে পরিমাণ তাপমাত্রা নামার কথা বঙ্গোপসাগরের, সেই পরিমাণ তাপমাত্রা এখনো নামেনি। ফলে এখানে ক্রমশ সাইক্লোন তৈরি হয়েছে। এই তাপমাত্রার তারতম্যের কারণে সাইক্লোনের সম্মুখীন হচ্ছে বাংলা।

প্রথমত এই জাওয়াদ প্রশান্ত মহাসাগর থেকে থাইল্যান্ডের উপর দিয়ে আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে নেমে এসেছে। তাই এই দীর্ঘপথ অতিক্রম করায় তা শক্তিসঞ্চয়ও করেছে। আবার এই বঙ্গোপসাগরে এসে এক অনুকূল পরিবেশ পেয়েছে। তাই গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় বা সাইক্লোনে রূপান্তরিত হয়েছে। তবে উপকূলবর্তী রাজ্যে আসতেই তাপমাত্রার তারতম্যের জেরে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ থেকে সুস্পষ্ট নিম্নচাপে রূপান্তরিত হতে চলেছে।

এই সাইক্লোনটি প্রথমে অন্ধ্রপ্রদেশ ল্যান্ডফল করার কথা ছিল। কিন্তু সেখানকার ভূমিভাগ ও জলভাগের তাপমাত্রার মধ্যে সমতা তৈরি হয়ে যাওয়ায় ঘূর্ণিঝড়ের অভিমুখ বদল করে উত্তর-পশ্চিমে গতিপথ পরিবর্তন করে নিয়েছিল। একই কারণে ওড়িশীর পুরীতেও ল্যান্ডফল হয়নি । তাই জাওয়াদ নিজের শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পূর্ব দিকে ঘুরে যাবে। বাংলার উপকূলে বৃষ্টিপাত ঘটিয়ে বাংলাদেশের দিকে চলে গিয়েছে। তবে এই যাত্রাপতে জাওয়াদের পূর্ণশক্তি শেষ হয়ে যায়।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026