বিনোদন

Katrina-Vicky Wedding : ভিকি -ক্যাটরিনার রাজকীয় বিয়ের মেনুতে কী কী স্পেশ্যাল পদ থাকছে? দেখুন

এখন বলিউডে পেজ থ্রিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে। টিনসেল টাউনের সেলিব্রিটি থেকে শুরু করে অনুরাগী, সকলেই এই হেভিওয়েট কাপলেত আসন্ন বিয়ের আপডেট পেতে আগ্রহী। দুজনের বিয়ের খবরে এখন সরগরম বলিউড। জানা যাচ্ছে এই সপ্তাহেই ৯ ডিসেম্বর চার হাত এক হবে এই চর্চিত প্রেমিক জুটির। জানা যাচ্ছে, আগামী ৬ তারিখ অর্থাৎ গতক্সল রাজস্থান উড়ে যান ক্যাট ভিকি। জয়পুর এয়ারপোর্ট থেকে সড়কপথে নয়, সোজা হেলিকপ্টারে করে বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে পৌঁছান এই লাভ বার্ডস।আগামী ৭ ডিসেম্বর আজ ক্যাটের মেহেন্দি আর হলদির অনুষ্ঠান হবে।

ইতিমধ্যে গতকাল যোধপুরে পৌঁছে গিয়েছেন বলিউডের এই লাভ বার্ডস হবু ভিকি আর ক্যাট। প্রিয় ভিক্যাটের বিয়ে নিয়ে বলিউড সেলেব থেকে অনুগামীরা সকলেই মুখিয়ে। কাতা আসবে ভিকি ও ক্যাটের রাজকীয় বিয়েতে? কিভাবে নিজেদের বিয়ে সাজবে এই জুটি? কী কী খাবার থাকতে চলেছে তা জানার জন্য উদগ্রীব অনুগামীরা। ইতিমধ্যে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল নিজেদের বিয়ের মেনুতে রাজকীয়তা বজায় রাখতে চলেছেন। সূত্র থেকে জানা গেছে, পাঞ্জাবি, রাজস্থানি, মোগলাই, কন্টিনেন্টাল, ইতালিয়ান সহ দেশ-বিদেশের নানা ক্যুইজিন পদ থাকতে চলেছে এই রাজকীয় বিয়ের মেনুতে।

সূত্র থেকে আরও জানা গেছে সোয়াই মাধোপুরের নামজাদা সমস্ত মিষ্টির দোকান থেকে নানান রকমের মিষ্টিও ডিসার্টে রাখা হয়েছে। এর মধ্যে থাকতে চলেছে রাজস্থানের হরেক রকমের মিষ্টি, কাজু বরফি,ডোডা বরফি, বেসন চাক্কি, গুলাব জামুন সহ আরও নানা স্বাদের মিষ্টি । আর ভিকি যেহেতু পাঞ্জাবি তাই ভিকির পছন্দের পাঞ্জাবি রান্না থাকবে। আরও জানা গেছে,  ভিকি  কৌশল যেহেতু পাঞ্জাবি তাই পাঞ্জাবি পদ থাকবে। সেই জন্য একটি স্পেশ্যাল পাঞ্জাবি প্ল্যাটারে ছোলে বাটুরে থেকে বাটার চিকেন সব কিছুই অতিথিদের জন্য রাখা হয়েছে। এছাড়াও অন্যান্য বিদেশি খাবারও অতিথিদের পরিবেশন করা হবে।

সূত্র থেকে জানা যাচ্ছে, ভিকির ঘোড়ায় টানা রথে চেপে বর আসবে বিয়ের মন্ডপে। এবং সুসজ্জিত কাঁচের মন্ডপে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বলিউডের এই সেলেব জুটি । এই বিয়েতে ১২০ জন নিমন্ত্রিতের তালিকা করা হয়েছে। কোভিড -১৯ এর জেরে অতিথি সংখ্যা কম হয়েছে তবে এই সেলেবের গ্র‍্যান্ড রিসেপশন হবে মুম্বাইতে আর সেখানে বলিউড সকল সেলেবদের আমন্ত্রণ থাকবে। ইতিমধ্যে প্রিয় তারকাকে বর কনের সাজে দেখার জন্য উদগ্রীব হয়ে উঠেছেন। আর এই হাইপ্রোফাইল বিয়েতে কোনো ত্রুটি রাখা হচ্ছেনা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026