টেক বার্তা

২ টাকারও কমে চলবে ৫০ কিমি, সাইকেল বানিয়ে তাক লাগিয়ে দিল কলেজ পড়ুয়া

তেলের দাম ক্রমে বেড়ে চলেছে দেশে। আর সেই দাম বৃদ্ধির সাথে তাল মিলিয়ে খারাপ হচ্ছে সাধারণ মানুষের আর্থিক পরিস্থিতি। এমন সময় সোলার সাইকেল বানিয়ে অবাক করে দিল এক তামিলনাড়ুর কলেজ পড়ুয়া। প্রতি নিয়ত বেড়ে চলা পেট্রল ডিজেলের দামের কারণে যখন মানুষ আর কাজে লাগাতে পারবেন না বাইক কিংবা গাড়িকে, তখন তাদের ভরসা হবে এই সাইকেল। সৌরশক্তিতে চলবে এই সাইকেল, এমনটাই জানা গিয়েছে সূত্র হতে। অন্যদিকে খরচ বলতে নেই বললেই চলে। এমন সাইকেল দেখে এক প্রকার অবাক মোটরসাইকেল বিশেষজ্ঞরা।

ইতিমধ্যেই এই সাইকেল অনেকের নজর কেড়েছে। সাইকেল নির্মাতা পড়ুয়া মাদুরাই কলেজের এক ছাত্র। ছাত্রের নাম ধনুশ কুমার। তার কাজের প্রশংসা ও করেছেন বহু মানুষ। ধনুশ কুমার তার এই সাইকেল সম্পর্কে দাবি করেছেন যে, ১.৫ টাকায় এই সাইকেল ৫০ কিমি চলতে সক্ষম। কী অবাক হচ্ছেন? অবাক করার মতোই আবিষ্কার করেছেন এই পড়ুয়া।

প্রতি ঘণ্টায় ৩০ কিমি বেগে ছুটতে সক্ষম এই সোলার সাইকেল, এমনটাই জানিয়েছে ধনুশ। এক বার চার্জ দিয়ে নিলেই সকলে নিশ্চিন্তে গন্তব্যে পৌঁছে যাবে বলেও দাবি ধনুশের। একবার চার্জ দিলেই অন্তত ২০ কিমি যাওয়া যাবে এই সাইকেলের মাধ্যমে। পড়ুয়ার বক্তব্য অনুসারে, এই সাকেল বানাতে তার লেগেছে এক ২০ ওয়াটের সোলার প্যানেল। এছাড়া ব্যবহার করা হয়েছে ১২ ভোল্টের এক ব্যাটারি।

পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধিতে অত্যাচারিত গোটা দেশ। এমন অবস্থায় এই সাইকেল যে অনেক মানুষের সাহায্য করতে পারবে, তা বলার আর বাকি থাকেনা। স্বল্প খরচে এই সাইকেল বহু দূর যাত্রা করতে সক্ষম, আর সেখানেই তার সাফল্য বলে জানিয়েছেন ধনুশ কুমার।

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026