অফবিট

গর্বের মুহুর্ত! কল্পনা চাওলার পর ফের মহাকাশে যাচ্ছেন ভারতীয় কন্যা

মনে পরে সেই কল্পনা চাওলাকে ? কে ছিলেন তিনি? যদি ভুলে গিয়ে থাকেন, তবে আপনার সেই পুরানো স্মৃতি মনে করে দিতে পারে আমাদের আজকের প্রতিবেদন। কল্পনা চাওলার পরে এই প্রথমবার মহাকাশ অভিযানে যাচ্ছেন ভারতীয় বংশদ্ভুত এক কন্যা। কে সেই কন্যা? তার নাম সিরিশা বান্দলা। কে সে? চলুন জেনে নেওয়া যাক। একটা  পূর্বপ্রতিশ্রুতির মতো জেফ বেজোসের আগেই মহাকাশযাত্রা করছেন রিচার্ড ব্র্যানসন। উল্লেখ্য তাঁর সঙ্গী হতে চলেছেন এক ভারতীয় কন্যা। তিনি সরকারি বিষয়ক ও সংস্থার গবেষণা কার্যক্রমের সহ-সভাপতি সিরিশা বান্দলা।

অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার সিরিশা দ্বিতীয় ভারতীয় মহিলা যিনি কল্পনা চাওলার পর মহাকাশে যেতে চলেছেন। ২০০৩-এ কলম্বিয়া দুর্ঘটনার পর মহাকাশে এই প্রথম ভারতীয় মহিলা হিসেবে যাবেন তিনি। ২০১৫ সালে ভার্জিন গ্যালাকটিক-এ সরকারী বিষয়ক ব্যবস্থাপক হিসাবে যোগদান করেছিলেন সিরিশা। উল্লেখ্য তিনি ভার্জিন অরবিট-এর জন্য ওয়াশিংটন অপারেশন পরিচালনা করছেন যা একটি ৭৪৭ বিমান পাঠাচ্ছে মহাকাশে। জর্জিটাউন বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন স্নাতকোত্তর করেছে সিরিশা।

সিরিশার এক আত্মীয় রামরাও কান্নেগন্তি বলেন, “সবচেয়ে দুর্দান্ত বিষয়টি হল তিনি রিচার্ড ব্র্যানসনের সঙ্গে যাওয়ার সুযোগ পেয়েছেন। আমরা সকলেই তার জন্য খুব গর্বিত এবং তার নিরাপদ ভ্রমণের শুভেচ্ছা জানাচ্ছি”। উল্লেখ্য, ভারতীয় হিসেবে রাকেশ শর্মা মহাশূন্যে যাত্রা করা প্রথম ভারতীয়। অন্যদিকে সিরিশার আগে কল্পনা চাওলা এবং ইন্দো-আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস মহাকাশে যাত্রা করেছিলেন।

Published by

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026