নিউজ

লকডাউনে কর্মহীন, দু’মুঠো ভাতের অভাব, আত্মঘাতী নবদম্পতি

খড়গপুর: করোনা পরিস্থিতির জেরে দীর্ঘ লকডাউনের পর দেশে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তা সে আইটি সেক্টরে কর্মরত কর্মচারী হোক বা ভিন রাজ্যে কাজ করা পরিযায়ী শ্রমিক। সকলের এখন একই অবস্থা। কর্মহীন হয়ে দুবেলা দু মুঠো ভাতের জোগাড়ে যেন সকলে নাজেহাল হয়ে পড়ছে। এমনই দুর্দশাগ্রস্ত অবস্থা হয়েছিল খরগপুর টাউন এলাকার নিমপুরায এক নবদম্পতির। অবশেষে কোনওভাবে কোনও পথ খুজে না পেয়ে বা বলা ভাল পেটে দুমুঠো ভাত জোগাতে না পেরে অবশেষে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন এই নবদম্পতি।

আজ, শুক্রবার স্বামী-স্ত্রীর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। তাড়াতাড়ি পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে দুটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জানা যাচ্ছে, দম্পতির আদিবাড়ি অন্ধ্রপ্রদেশে। কাজের জন্য দুজনে খড়্গপুরে থাকতেন।

জানা গিয়েছে, লকডাউনের কিছুদিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন দু’জনে। অন্ধ্রপ্রদেশ থেকে বিয়ে করে কাজের জন্য খড়্গপুরে এসে তারা থাকতে শুরু করেন। কিন্তু লকডাউনের পর দুজনেই কর্মহারা হয়ে পড়েন। অভাব-অনটন জাঁকিয়ে বসে তাদের সংসারে। স্থানীয়দের অনুমান, অভাবের জেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে এই নব দম্পতি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026