মাথা নত না করার বার্তা বহুবার দিয়েছিলেন কঙ্গনা রানাউত। এবারেও মাথা নত না করে গর্জে উঠলেন বলিউড কুইন। যেদিন AIIMS জানিয়ে দেয় যে সুশান্ত সিং রাজপুত খুন হননি, এটি কেবল একটি আত্মহত্যা, ঠিক সেদিন থেকেই বলিউডের কিছু মুখ সরব হয় পুরস্কার ফিরিয়ে দেওয়ার দাবী জানিয়ে। ‘#KanganaAwardWapasKar’ এই মুহূর্তে এটাই সব থেকে ট্রেন্ডিং ট্যাগ। বলিউডের এক অভিনেত্রী স্বরা ভাস্করের ট্যুইট এখানে দেওয়া হল।
নাম না করেই পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন অভিনেত্রী স্বরা। কিন্তু চুপ করে থাকার পাত্রী কঙ্গনা নন। কঙ্গনা নিজে এই কটাক্ষের জবাব দিয়েছেন। পুরনো ট্যুইট ও একটি সাক্ষাৎকারের লিঙ্ক তিনি তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পুনরায় পরিবেশন করেছেন।
কঙ্গনা সাফ জানিয়ে দিয়েছেন ‘এই হল আমার সাক্ষাত্কার। যদি স্মৃতিশক্তি এতটাই দুর্বল হয়, তাহলে আরও একবার ভালো করে সাক্ষাত্কার দেখুন। আমি যদি একটাও অসত্য দাবি করে থাকি তাহলে সব পুরস্কার ফিরিয়ে দেব। একজন ক্ষত্রিয়র কথা। আমি রামের ভক্ত। কিন্তু আমি প্রতিজ্ঞা করতে পারব না। জয় শ্রী রাম #KanganaAwardWapasKar।’
এখানেই থামেননি অভিনেত্রী, ভিডিয়ো শেষে তিনি দৃঢ় কণ্ঠে দাবি করেছেন, সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) আত্মহত্যা করেননি, তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…