বিনোদন

খ্যাতি, অর্থ, নাম, যশ সবকিছুকে বিদায়, ইসলামের পথে হাঁটলেন অভিনেত্রী সানা খান

জায়রা ওয়াসিমের পর লাইমলাইট থেকে সোজা ধর্মের পথে হাঁটলেন আরেক অভিনেত্রী। বলিউডের ঝাঁ চকচকে দুনিয়ায় মন বসেনি তাঁর। তাই বলিউডকে বিদাই জানালেন বিগ বস ৬ (Bigg Boss 6) এর প্রতিযোগী সানা খান। নিজেই নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে পোস্ট করে ঘোষণা করলেন তাঁর বলিউড ছাড়ার কথা।

ইনস্টাগ্রাম পোস্টে সানা লেখেন- “আমি আমার জীবনের গুরুত্বপূর্ন অধ্যায়ের মধ্যে রয়েছি। আমি কয়েক বছর ধরে শোবিজের দুনিয়ায় জীবন কাটাচ্ছি, এবং এই সময় আমি প্রচুর খ্যাতি, সম্মান, অর্থ ও ভালোবাসা পেয়েছি আমার ভক্তদের কাছ থেকে- আমি কৃতজ্ঞ। তবে গত কয়েক দিন ধরে আমার মাথায় একটা চিন্তা-ভাবনা কাজ করছে, একজন কি শুধুই নিজের জন্য অর্থ এবং খ্যাতির খোঁজে জন্ম নেয়? এটা কি মানুষের নৈতিক দায়িত্ব নয়- যাঁরা দুঃস্থ, যাঁদের নিঃসম্বল তাঁদের সেবা-যত্ন করার? মানুষের কি এটা ভাবা উচিত নয় যে মরণের পারে কী হবে? আমরা তো যে কোনও সময়ই মরতে পারি, তাই না?”

ইংলিশ ও উর্দুতে লেখেন তিনি। এমনকি সোশ্যাল মিডিয়ায় নিজের অন্যান্য ছবি ডিলিট করে দিয়েছেন অভিনেত্রী।

তাঁর পোস্টে সানা একেবারে শেষে লেখেন, “তাই আমি ঘোষণা করছি আজ থেকে আমি শোবিজের দুনিয়া, সেই জীবনশৈলীকে আমি বিদায় জানাচ্ছি। আজ থেকে আমি মানব সেবার জন্য কাজ করব এবং সৃষ্টিকর্তার নির্দেশ মেনে চলব। প্রত্যেক ভাইবোনকে আল্লাহর কাছে আমার জন্য প্রার্থনা করতে বলছি যাতে আমায় এই কাজে তিনি অনুমতি দেন এবং আমার সব ভুল-ত্রুটি মাফ করে উনি আমায় গ্রহণ করেন।”

জীবনের অর্থ কি শুধু নাম আর অর্থ কামানো? না। তাই নাম আর অর্থকে বিদাই জানালেন তিনি। সোজা ধর্মের পথেই হাটতে চাইলেন অভিনেত্রী। অসহায়দের পাশে দাঁড়ানোর অভিপ্রায় নিয়ে বলিউড ও লাইমলাইট ছাড়লেন সানা খান।

সানা খানের বক্তব্য, তাঁর ইসলাম ধর্ম তাঁকে শিখিয়েছে যে এই জীবনের আসল উদ্দেশ্য মৃত্যুর পরের জীবনকে সুখকর করে তোলা। তাই সৃষ্টিকর্তার নির্দেশমত জীবন কাটানো জরুরি। এবারে তাই ইসলামের পথে হাঁটা শুরু করেছেন অভিনেত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026