নিউজ

পুজো কমিটিগুলিকে অনুদান, পুরোহিতের ভাতা, জনস্বার্থ মামলা হাইকোর্টে

কলকাতা: রাজ্য সরকার পুজো কমিটিগুলিকে অনুদান দেয়। এমনকি সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে, পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে। কিন্তু পুজো কমিটিগুলিকে কেন অনুদান দেওয়া হবে? এমনকি পুরোহিতদের জন্য ভাতা কেন? এই প্রশ্নে হাইকোর্টে সিটু নেতারা একটি জনস্বার্থ মামলা দায়ের করে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সংবিধানে ধর্মনিরপেক্ষতা নষ্ট হচ্ছে। আর সেই আশঙ্কার বশবর্তী হয়ে এই জনস্বার্থ মামলা করেছেন মামলাকারীর সৌরভ দত্ত। আগামী বুধবার এই মামলার শুনানি রয়েছে। দুটি মামলাই শুনবে বিচারপতি সঞ্জীব ব্যানার্জীর ডিভিশন বেঞ্চ।

চলতি বছরে দুর্গাপুজো কমিটিগুলোকে পঞ্চাশ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি পুরোহিতদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার, এমনটাও জানিয়েছেন তিনি। আর এই পরিপ্রেক্ষিতেই এই জনস্বার্থ মামলার শুনানি হবে আগামী বুধবার।

প্রসঙ্গত, প্রথম যখন 2018 সালে মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলিকে দশ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন, তখন আইএনটিইউসি নেতা সৌরভ দত্ত দুর্গাপুরে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। তার পরিপ্রেক্ষিতেই পরবর্তী সময়ে সেই মামলা কলকাতা হাইকোর্ট ও পড়ে সুপ্রিম কোর্টে যায়। তখন রাজ্য সরকারের তরফ থেকে বয়ান বদল করে বলা হয়, এই অনুদানের টাকা কলকাতা পুলিশের ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর মাধ্যমে দেওয়া হয়। শীর্ষ আদালত রাজ্য সরকার ও পুলিশের মাধ্যমে টাকা বিনিময় হতে পারে এমন রায় দেয়। কিন্তু বর্তমানে পুজো কমিটিগুলিকে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করার ফলে ফের মামলার শুনানি হবে। আইনজীবী সালোনি ভট্টাচার্য জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রায়ের কপি জমা দেবেন তারা বুধবার। এখন হাইকোর্ট থেকে কী জানা যায়, সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026