নিউজ

অভিনব ভাবনা! জলের ৬০ ফুট গভীরে সাত পাকে বাঁধা পড়লেন এই যুবক-যুবতী

স্কুবা ডাইভিং (Scuba Diving) বা জলের নিচে মডেলিং (Modeling) অথবা নাচ (Dance) সোশ্যাল মিডিয়ায় Social Media) এসব তো এখন দেখাই যায়, কিন্তু জলের নিচে বিয়ে! হ্যাঁ! এরকমই হঠাৎ সিদ্ধান্ত পাত্র-পাত্রীর। পাত্র ভি. চিন্নাদুরাই ও পাত্রী এস. স্বেথা, দুজনেই পেশায় ইঞ্জিনিয়ার (Engineer)। তামিলনাড়ুর (Tamilnadu) এই পাত্র-পাত্রী বিয়ে সারলেন জলের ৬০ ফুট নিচে। শাড়ি, গয়না, ধুতি, পাঞ্জাবি পরে, সাধারণ বিয়ের মতই সমস্ত রীতিনীতি নিয়ম আচার মেনে লগ্নের মধ্যেই সাতপাকে ঘুরলেন দুজন। জলের এত গভীরে যাতে বিপদ-আপদ না হয়, তার জন্য ছিল সাহায্যকারী টিমও।

ভি. চিন্নাদুরাই বরাবরই সাঁতার কাটতে ভালোবাসতেন, কিন্তু দক্ষ ছিলেন না এস. স্বেথা, ফলে বিয়ের আগে সুইমিং পুলে প্রায় বেশ কিছুদিন রীতিমতো সাঁতার শিখতে হয় তাকে। পাত্র ভি. চিন্নাদুরাই যখন জলের প্রায় ষাট ফুট গভীরে নেমে বিয়ের প্রস্তাব রাখেন দুই পরিবারের সামনে, হতভম্ব হয়ে যায় সকলেই। জলের নিচে বিয়ের প্রস্তাব! রাজবাড়ীতে বিয়ে, পাহাড়ে বিয়ে, এমনকি সমুদ্রের ধারেও বিয়ে করার ঘটনা দেখা যায় কিন্তু জলের মধ্যে বিয়ে! তাও আবার ষাট ফুট গভীরে! বিয়ে করার এরকম ঘটনা সচরাচর দেখা যায় না এবং যথেষ্টই আশ্চর্যকর লাগলেও এই নতুন চিন্তাধারার সিদ্ধান্তকে দুই পরিবারই মেনে নেন এবং আশ্চর্যকর এই ঘটনার সাক্ষীও হন তারা।

ভি. চিন্নাদুরাই এর এই সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে কথা জিজ্ঞেস করলে তিনি বলেন , “বিয়ে সবার জীবনেই খুব মূল্যবান একটা স্মৃতি। আমি আমার বিয়ের মাধ্যমে সমাজকে, পরিবেশ বিশেষ করে সমুদ্রকে দূষণ মুক্ত রাখার মেসেজ দিতে চাই, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য পদার্থ ফেলে দূষিত করা এই সমুদ্র হতে পারে এক অবিস্মরণীয় ঘটনায় উৎস, সমুদ্রকে যাতে দূষিত না করা হয় সেই মেসেজটাই দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া।”

আজকালকার এই যান্ত্রিক, দূষিত পৃথিবীতে মানুষ যে এখনো পরিবেশকে ভালোবাসতে জানে, এবং এখনও নতুন কিছু করতে পিছুপা হয়না, সেটি তামিলনাড়ুর এই ঘটনা বড় উদাহরণ হিসেবে থেকে যাবে। যেখানে হাজার সম্পর্ক ভাঙার ঘটনা প্রায়শই দেখা যায়, সেখানে বিয়ের মত জীবনে মূল্যবান দিনটিকে, পরিবেশকে সাক্ষী রেখে, একে অপরকে এত সুন্দর উপহার দিয়ে আরো স্মরণীয় করার ঘটনা যেন আধারের মধ্যে দ্বীপ জ্বালার মত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026