পলিটিক্স

ফেব্রুয়ারিতেই রথের রশিতে টান দেবেন শাহ নাড্ডা, রাজ্যে আসবেন মোদি

ফেব্রুয়ারি শুরু থেকে বাংলা দখলের খেলা সরাসরি নামতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মেদিনীপুরের হলদিয়াতে আগামী ৭ ফেব্রুয়ারি তিনি একটি জনসভা করতে চলেছেন। আর সেই সফরের আগে এবং পরে রাজ্যে আসতে চলেছেন বিজেপি নেতা জেপি নড্ডা এবং অমিত শাহ। শনিবার নদীয়া থেকে পরিবর্তন যাত্রা সূচনা করবেন অমিত শাহ (Amit Shah)। আর আগামী ১১ ফেব্রুয়ারি কোচবিহারে রথের দড়িতে টান দিতে চলেছেন জেপি নাড্ডা (JP Nadda)।

অন্যদিকে বিজেপি কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় (Kailas Vijayvargiya) বলেছেন দুটি রথযাত্রার নিয়ে সমস্ত পরিকল্পনা তাদের হয়ে গিয়েছে। আর বাকি তিনটি রথযাত্রার নিয়ে এখনও তারা পরিকল্পনা করছেন। এই দুটি রথযাত্রা শুরু হতে চলেছে ঝারগ্রাম এবং তারাপীঠ থেকে। অন্যদিকে কলকাতা অঞ্চলের শেষ রথযাত্রা হতে চলেছে কাকদ্বীপ থেকে। অন্যদিকে, এই পাঁচটি রথযাত্রা শেষ করার পরে বিজেপি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটি জনসভা করতে চলেছে। মনে করা হচ্ছে ওই জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশগ্রহণ করতে পারেন।

যদি এই রথ যাত্রার জন্য অনুমতি মিলবে কিনা সেই নিয়ে এখনো কিন্তু ধোঁয়াশা রয়েছে। নবান্নের কাছে রাজ্য বিজেপি দপ্তর চিঠি পাঠিয়েছে। প্রয়োজনে তারা রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে বসতে রাজি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেছেন, “আমরা বর্তমানে সমস্ত আটঘাট বেঁধে নামতে চলেছি। বর্তমানে আমরা নবান্নে আরজি জানিয়েছি। যদি অনুমতি না মেলে তাহলে আমরা আদালতের দ্বারস্থ হতে চলেছি। অন্যান্য বিকল্প পদ্ধতিগুলি আমরা চিন্তা রাখবো।” তবে উল্লেখ্য, এর আগেও কিন্তু লোকসভা নির্বাচনে বিজেপি সমস্ত আটঘাট বেঁধে রথযাত্রার বের করতে নেমেছিল কিন্তু সেই রথযাত্রার কিন্তু শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026