পুণে: ভারতে (India) জনপ্রিয় খেলাগুলির মধ্যে অন্যতম ক্রিকেট (Cricket)। বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ছোট ছোট অনেক টুর্নামেন্ট আয়োজন করা হয়। যারা প্রফেশনাল নন, তারাও তাতে অংশ নিতে পারেন। সেরকমই একটি টুর্নামেন্টের (Tournament) আয়োজন করা হয়েছিল মহারাষ্ট্রের (Maharashtra) পুণের (Pune) জুন্নার তেহসিলের যাদবওয়াড়ি গ্রামে। যেখানে ওই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
ক্রিকেটের বাইশ গজ মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল।পুণেতে স্থানীয় একটি ম্যাচে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এক ক্রিকেটার। মৃত ক্রিকেটারের নাম বাবু নালওয়াড়ে। আর এই ঘটনার পরই অনেকেরই মনে ফিরে এল প্রয়াত অজি ক্রিকেটার ফিল হিউজের স্মৃতি।
জানা গিয়েছে, বুধবার খেলা চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হন ৪৭ বছর বয়সি বাবু। সে সময় তিনি নন-স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়েছিলেন। আচমকাই হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নারায়ণগাঁও পুলিশ স্টেশনের এক আধিকারিক জানান, “বাবু নালওয়াড়েকে তড়িঘড়ি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তে জানা গিয়েছে, ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…